যুদ্ধাপরাধীদের বিচার চাই পাপকে ঘৃণা করো পাপীকে নয়!! ধর্ষণকারীরা মানসিক রোগী, তাদের চিকিৎস দরকার। ব্লা ব্লা। আপনাদের জ্ঞানগর্ভ কথায় যোগ হতে যাচ্ছে আরো একটি মানসিক রোগীর ঘটনা। আমরা যারা কথায় কথায় ভারতের দিকে আঙ্গুল তুলি; যে তালিকায় আমার নামও আছে তাদের জন্য এই খবরটি অনেক জরুরী। দেশ এগিয়ে যাচ্ছে।
স্বাধীনতা দিবসের উপহার দিলেন এক বাঙালি, নাম বেলাল হোসেন।
ধর্ষিতা খাগড়াছড়ি জেলার অন্তর্গত রামগড় উপজেলায় একটি মারমা মেয়ে । মেয়েটি এখন খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এখন হয়তো বলবেন, আরে ধর্ষণকারী বাঙালি না পাকিস্তানী তা দেখতে যেও না। আবোল তাবোল কথা বলা বন্ধ করেন।
আমি কি বলছি আপনি তা নিজেও জানেন। জানেন না? শান্তিচুক্তির নামে প্রহসণ আর সেনাবাহিনীর নির্যাতন; কোনদিন কি আদিবাসীদের মন থেকে মুছে দিতে পারবেন? পারবেন না। তাই বারবার বেলাল নামের বাঙালি মানসিক অসুস্থ যুবকরা তাদের অসহায়ত্বের সুযোগ নেয়।
তুমি কে আমি কে? চাকমা, মারমা, আদিবাসী, বাঙালি।
আগে নিজেদের মানসিক রোগীদের চিকিৎসা করেন।
পরে শ্লোগান বানান। এমন শ্লোগান বানান কেন যা নিজেরা বিশ্বাস করেন না?
বড় অসুস্থ সময়ের মাঝে দিন কাটাচ্ছি আমরা। বড় অসুস্থ সময়। মুক্তির দাবীতে হাহাকার করে হৃদয়। মুক্তি পাই না।
এই লিংকটা দেখুন : Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।