সাভার ট্র্যাজেডির জন্য অন্যতম দায়ী বিজিএমইএ। আর শাপলা চত্তরের হত্যাকাণ্ড পরিচালনাকারী পুলিশ বাহিনী। আল্লাহর গজব কি শুরু হয়ে গেছে !
এদেশে আল্লাহর পক্ষ থেকে বড় গজব আসবে বলে আমার মনে হচ্ছে।
রাজধানীর মিরপুরে দারুস সালামে একটি সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার মালিক ও পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত আটজন নিহত হয়েছে।
বুধবার রাত সোয়া ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, তুং হাই সোয়েটার তৈরির ১২ তলার কারখানায় রাত ১১টার দিকে আগুন লাগলে কারখানার মালিকসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আটকা পড়ে। তবে সন্ধ্যায় কারখানা ছুটি হওয়া শ্রমিক হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করার সে মারা যায়।
মাহবুবুর তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র পরিচালক।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি জেড এম মোর্শেদসহ আরও সাতজন মারা গেছে। নিহত অন্যরা হলেন- মাহবুবের তিন বন্ধু- কুমিল্লা জেলা যুবলীগের নেতা সোহেল মোস্তফা স্বপন, এমাদুর রহমান বাদল ও সৈয়দ নাসিম রেজা এবং মঞ্জুর মোর্শেদের দেহরক্ষী রিপন চাকমা ও তুংহাইয়ের অফিস সহকারী সাহাবুদ্দিন।
ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন সরকার জানান, বুধবার রাত ১১টার দিকে তুং হাই সোয়েটার্সের ১২তলা কারখানা ভবনে আগুন লাগে। অগ্নিনির্বাপক বাহিনীর ১৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দারুস সালাম থানার ওসি খলিলুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনের ছয় তলা ও ওপরের সিঁড়ি থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে আটজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
অবশ্য আরেকটি সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় বেশ কয়েকজন নারী শ্রমিক প্রথম ও দ্বিতীয় তলায় কাজ করছিল। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়।
কারখানার এক তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।
সন্ধ্যায় কারখানা বন্ধ হওয়ার পরে গোডাউনে ওয়্যারলিঙ্কের কাজ চলছিল। এখান থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ড ব্যাপকতা ও ধোঁয়ার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপন সম্ভব হয়নি।
আরটিএনএন Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।