আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়

ভারতে প্রথমবারের মতো প্রতিষ্ঠা হচ্ছে মহিলা বিশ্ববিদ্যালয়। উত্তর প্রদেশের রায়বেরিলি শহরে ইন্দিরা গান্ধী মহিলা বিশ্ববিদ্যালয় নামের এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য অর্থও বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।
গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে দেশ-বিদেশের ছাত্রীদের পড়াশোনা করার সুযোগ থাকবে। এটি প্রতিষ্ঠার জন্য প্রথম পর্যায়ে ৫০০ কোটি রুপি বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।
রায়বেরিলির সংসদীয় আসনে পার্লামেন্ট সদস্য হলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.