আমাদের কথা খুঁজে নিন

   

সৌদি আরবে ৮ বাংলাদেশির শিরোচ্ছেদ !!! ওখানে মানব মানবী রফতানি আপাতত বন্ধ হোক ।

আমি সত্যের এবং সুন্দরের পুজারী। কজন মানুষের সাথে হাসিমুখে মিষ্টি ভাষায় যারা কথা বলে তাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা । আর যারা নিজেদের অনেক বড় ভাবে, তাদের প্রতি আমার রয়েছে করুণা । মূল রিপোর্ট এতক্ষণে নিশ্চয় ই সবার পড়া হয়ে গেছে। ইলেক্ট্রনিক মিডিয়ায় এ খবর দাবানলের মত ছড়িয়ে পড়ছে এতক্ষণে নিশ্চয় ই।

রয়টার্স, বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যম, দেশীয় সংবাদ মাধ্যমে এ খবর বিদ্যুতের মত ছড়িয়ে পড়তেছে। অনেক দূরে সৌদি আরবের মাটিতে একজন অসহায় বাংলাদেশি হাঁটু মুড়ে বসে আছেন শিরোচ্ছেদ হওয়ার অপেক্ষায়। অতঃপর শিরোচ্ছেদ হয়ে গেল। এভাবে টানা ৮ জন ! মানুষ টা র মনে ঐ সময় কি ছিল ? তার কি মনে পড়ছিল স্ত্রী বা মায়ের কথা ? সে কি নিজের মৃত্যু মেনে নিয়েছিল অসহায়ের মত ? বিদেশে টাকা আয় করতে এসে যদি আমাদের পুরুষেরা ডাকাতির মামলায় জড়িয়ে প্রাণ ই হারায় অথবা আমাদের দেশের ফুলের মত নরম এবং সুন্দর মেয়েরা যদি গৃহপরিচারিকার কাজ করতে গিয়ে গৃহকর্তার, তার ছেলেদের যৌন নির্যাতনের শিকার হয়, বিকৃত যৌন সম্ভোগের নিয়মিত উপকরণ হয়, তাহলে ঐ দেশে আমাদের দেশ থেকে শ্রমিক পাঠানোর দরকার কি ? আর কোন দেশে কি মানুষ কাজ করতে যায় না ? কিন্তু বাংলাদেশিদের মত নিগৃহীত খুব কম জাতি ই হয়। বাংলাদেশিরা বাধ্য হচ্ছে ওদের দেশে গিয়ে বাথরুম পরিষ্কার করতে, ওদের বিকৃত লালসা র শিকার হচ্ছে।

আবার এখন মামলায় পড়ে জীবন ও দিচ্ছে। কই কোন দিন তো শুনি না যে সৌদি গৃহকর্তার ব্যাভিচারের বিচার হচ্ছে ? বাংলাদেশি নারী নির্যাতনের অভিযোগে। কেন ওদের ক্ষেত্রে কি ইসলামী আইন বাস্তবায়ন নিষিদ্ধ ? আর আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রণালয় এবং ও দেশে অবস্থিত দূতাবাসে সব অযোগ্যরা বসে আছে বলতে বাধ্য হলাম। নিজের দেশের মানুষের বিপদে এগিয়ে আসতে পারে না , জল্লাদের তলোয়ারের নিচ থেকে অসহায় মানুষের মাথাকে বাঁচাতে পারে না, বাংলাদেশি মেয়েদের বাঁচাতে পারে না। অনেক কারখানা/প্রতিষ্ঠান শ্রমিক দের নিয়মিত বেতন দেয় না।

এসবের কোন সুরাহাই করতে পারে না। তাহলে দরকার কি এত টাকা দিয়ে ঘোড়ার ডিমের দূতাবাস খোলার ? কাজ কি তাদের ??? হয়ত, অনেক রুক্ষ ভাষা ব্যবহার করলাম। দুঃখিত। কিন্তু এ খবরের প্রাথমিক প্রতিক্রিয়া এর থেকে ভাল করতে পারলাম না। আফসোস।

একটা গরীব দেশের অধিবাসী আমরা , এতে যতটা দুঃখ, তার চেয়ে বেশি দুঃখ যে সব অকাজের লোকগুলা, সব অযোগ্যরা গুরূত্বপূর্ণ অবস্থানে বসে দেশ কে আরো ছোট করতেছে। উপরের ছবিটা প্রথম আলো থেকে নেয়া। পুরা খবর পড়তে পারেন এই লিংক থেকে ঃ Click This Link Click This Link ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.