আমাদের কথা খুঁজে নিন

   

এন্ড্রয়েড থেকে প্রথম বাংলা পোস্ট

মোবাইলে বাংলা লেখা কিংবা মোবাইল দিয়ে ব্লগ করাটা এখন আর নতুন কিছুই নয়। নকিয়ার সিমবিয়ান মোবাইলে বাংলা লেখা নিয়ে এর আগে ব্লগে লিখেছি, অনেকদিন যাবৎ নকিয়ার সিম্বিয়ান ঘরানার সেট দিয়ে বাংলা লিখে ভালই লাগছিলো, কিন্তু একটা ব্যপার কোনো ভাবেই ভালো লাগতোনা তা হচ্ছে বাংলা লিখতে হলে সফটওয়্যারকে মিনিমাইজ করে নতুনভাবে ইন্ডিএসএমএস অন করে তাতে বাংলা লিখে ড্রাফট হিসেবে মোবাইল এর মেসেজ এ সেভ করে ওখান থেকে কপি করে ওয়েব সাইটে পেস্ট করে লেখা লাগে, আর যেহেতু নকিয়ার সিমবিয়ান সেট গুলোতে বাংলার কোনো সাপোর্ট দেয়া হয়নি তাই এখনো বাংলা লিখতে হলে সেই পুরোনো পদ্ধতিই অবলম্বন করে লিখতে হয়। নকিয়ার পর এন্ড্রয়েড এ বাংলা লেখা নিয়ে ঘাটাঘাটি শুরু করেছিলাম, খুব বেশি কষ্ট করতে হয়নি, দ্রুতই পেয়ে যাই মায়াবী কী বোর্ডের খবর, কিন্তু নিজের এন্ড্রয়েদ না থাকায় আর ওভাবে ট্রাই করে দেখা হয়নি। কিন্তু একটা জিনিস তখনি চোখে পড়ে, দু:খজনক হলেও সত্য এ -এ ও বাংলাকে ইন বিল্ড হিসেবে দেয়া হয়নি, নেই কোনো বাংলা ইউনিকোড সাপোর্ট ও। তাই বাংলা দেখতে হলে প্রয়োজন বাংলা ইউনিকোডের্।

নেট ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম তার সমাধানও, কিন্তু তাতে সমস্যা যে রুট করতে হবে, আর রুট করলেই স্যামসাং বা অন্য কম্পানিরও warranty আর ভ্যালিড থাকবেনা। এমতাবস্থায় কিছুদিন পর গিফট হিসেবে একটা এন্ড্রয়েড হাতে পেলাম, স্যামসাং গ্যালাক্সি ট্যাব। প্রথমেই বাংলার জন্য মায়াবী কীবোর্ড ডাউনলোড করে ফেলি কিন্তু বাংলা ইউনিকোড আর আনা হয়না, কেননা রুট করার মতো সৎ সাহস আর হয় না। ধীরে ধীরে ঘাটতে ঘাটতে এন্ডয়েড ডেভেলপারদের একটা ফেসবুক ফোরামে একজনকে বলতে শুনি যে সে একটা বাংলা এপিকে ফাইলই তৈরি করেছে যা দিয়ে কিনা কোনো প্রকার রুট ছাড়াই বাংলা ইউনিকোড ব্যবহার করা সম্ভব। তাকে ফেসবুকে রিকোয়েস্ট করতেই সে আমাকে তার তৈরী ফন্টটা আমাকে পাঠিয়ে দেয়।

। ব্যাস কিছু টেনশান নিয়ে ইন্সটল করে ফেলি ট্যাবে কিন্তু প্রথমে ঠিক বুঝে উঠতে পারিনি কাজ হচ্ছে কি হচ্ছে না। তারপর সেটিংস এ গিয়ে ফন্ট পরিবররন করে বাংলা করে দেই, ব্যাস হয়ে গেলো। রেন্ডারিং ও ঠিক ভাবে হয়, কিন্তু যুক্তাক্ষ্র গুলো শুধু ঠিক ভাবে দেখায় না। মায়াবী কী বোর্ডটা আমার দেখা মোবাইলের জন্য সবচেয়ে ভালো কীবোর্ড, যে কোনো যায়গায় কোনো পরিবর্তন করা ছাড়াই বাংলা লেখা যায়।

আর এই ব্লগটা ট্যাব দিয়েই লিখছি। তবে আরো ডেভেলপ করা প্রয়োজন। তারা যুক্তাক্ষর যোগ করে দিলে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি মিলবে। যদি আপনাদের কারো সেই ফাইলটি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাকে মেইল করতে পারেন, আমি আপনাকে মীর শাহ্রুখ ইসলাম রিদওয়ানের মেইল এড্রেস দিয়ে দিবো,তাকে আপনারা মেইল করলেই সে বাংলা এপিকে ফাইলটা আপনাকে মেইল করে দিবেন। আমি এই পদ্ধতি ব্যবহার করে স্যামসাং এ বাংলা পড়ছি ও লিখছি, কিন্তু অন্য কোনো এন্ড্রয়েড এ এখোনো আমি ব্যবহার করিনি।

অবশ্য ফন্ট পরিবর্তনের যে কোনো এ্যাপ ব্যবহার করে এটা করা সম্ভব। এই প্রথম এন্ড্রয়েড দিয়ে লিখছি, মনে হচ্ছে অনেকটা যেনো পিসিতেই লিখছি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.