আমাদের কথা খুঁজে নিন

   

পিপিলিকার মত মরতে প্রস্তুত হন, ভুমিকম্পে আতংকিত মানুষজন নেমে এসেছে রাস্তায় কিন্তু ঘণবসতিপূর্ণ, এই শহরে মানুষ কিভাবে রক্ষা পাবে?

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়। একটি জোরালো ভূমিকম্প হলে কেবল ঢাকা শহরেই কিভাবে এবং কি পরিমাণ মানুষ মারা যাবে তার নজির পাওয়া গেল এই ভূমিকম্পেই। পথে নেমে এসেছেন হাজার হাজার মানুষ। আতংকগ্রস্থ এই মানুষগুলো জানেনা কি করণীয়।

কীভাবে নিজেদের বাঁচাতে হবে এই প্রশিক্ষণও নেই অধিকাংশের। আর সর্বপোরি প্রকৃতি মাতার কাছে আমার বড়ই অসহায়। ছবি তুলতে তুলতে আমার কেবলই মনে হচ্ছিল একটি সাধারণ মাপের ভূমিকম্পেই কিভাবে পিপিলীকার মত মানুষ মারা যাবে। আমরা প্রকৃতিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারিনা ঠিকই। কিন্তু নিজেদের লোভকে তো নিয়ন্ত্রণ করতে পারি।

ঢাকার ভেতরে যেভাবে এপার্টমেন্ট বস্তি গড়ে উঠেছে তাতে আমাদের নির্লজ্র্ লোভই কেবল চরিতার্থ হবে আর বেঘোরে মারা পড়বে মানুষজন, পিলিলিকার মত। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।