আমি ভালবাসি স্পোর্টস শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১:৩০ মিনিটে নিউজিল্যান্ডের অকল্যান্ডে শুরু হলো রাগবি বিশ্বকাপ-২০১১। নিউজিল্যান্ড এবং টংগো। চারটি গ্রুপে মোট ২০টি দেশ ২০১১এর রাগবি বিশ্বকাপে অংশ নিচ্ছে। এটি ৯ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৩শে অক্টোবর পর্যন্ত চলবে। বিশ্বের এটি দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় খেলা ।
ফুটবলের পরেই এর অবস্থান। ১২০টির বেশী দেশে রাগবি খেলার চর্চা হয়। রাগবি বিশ্বকাপ সরাসরি দেখুন neo sports টিভিতে।
রাগবি খেলার বেসিক নিয়ম-কানুন:
একটি দল অপর দলের গোললাইনের সীমানায় বল স্পর্শ করলে দলটি পাঁচ পয়েন্ট পাবে। একে বলা হয় Try.
সামনের দিকে পাস দেয়া যাবে না।
পেছনের সতীর্থ খেলোয়াড়কে পাস দিতে হবে।
বলকে হাত দিয়ে ধরে বা কিকের মাধ্যমে সামনে নেয়া যাবে। বল বহনকারী খেলোয়াড়কে ট্যাকল করা যাবে। ট্যাকল অর্থ তাকে বিধিসম্মতভাবে বাধা দেয়া বা মাটিতে ফেলা যাবে। বিধিভঙ্গের কারনে রেফারী স্ক্রাম অথবা পেনাল্টি কিকের নির্দেশ দেন।
পেনাল্টি কিকটি গোলবারের মধ্যদিয়ে নিতে সমর্থ হলে কিকার দল তিন পয়েন্ট পাবে।
Try স্কোরের পর দলটি একটি বোনাস কিক পাবে। যেখানে Try স্কোর হয়েছে সে স্থান বরাবর মাঠের ভিতরে যেকোন স্থান থেকে কিকটি নেয়া যাবে। একটি দলে ১৫ জন করে মাঠ খেলোয়াড় থাকে। তবে ১২,১০ ও ৭ এর ভার্সন রয়েছে।
আন্তর্জাতিক ম্যাচগুলো ৪০+১০+৪০ মিনিট খেলা হয়ে থাকে।
বিস্তারিত জানা যাবে: irb laws 2011ওয়েব সাইট ভিজিট করলে।
সাধারণ নিয়মগুলো জানা থাকলে খেলাটি আপনার নিকট উপভোগ্য হবে আশা করছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।