আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ফ্রিল্যান্সার সোসাইটির আত্মপ্রকাশ

দেশের ফ্রিল্যান্সারদের স্বার্থ রক্ষায় যাত্রা শুরু করেছে বাংলাদেশ ফ্রিল্যান্সার সোসাইটি [বিএফএস]। গতকাল জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে 'ডিজিটাল বাংলাদেশ ও আউটসোর্সিং' শীর্ষক সেমিনারের মাধ্যমে আত্মপ্রকাশ করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: মোতাহার হোসেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ফ্রিল্যান্সাররা এখন দেশের বড় সম্পদ। ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ গড়তে অন্যতম প্রধান ভূমিকা রাখতে পারে তারা।

অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, আইএসপিএবি প্রেসিডেন্ট আক্তারুজ্জামান মঞ্জু, অ্যাসোসিওর ডেপুটি ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ এইচ কাফি, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন প্রেসিডেন্ট এইচএম বজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, বিএফএসের আহ্বায়ক মো: সুলাইমান প্রমুখ বক্তব্য রাখেন। মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইউনিভার্সির কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক সৈয়দ আক্তার হোসেন। আক্তারুজ্জামান মঞ্জু বলেন, আইএসপিএবি ইতিমধ্যে দেশের ৬২টি জেলায় কার্যক্রম শুরু করেছে। এসব জেলায় বিএফএসের যে কোনো কর্মকাণ্ডে আইএসপিএবি সহযোগিতা করতে প্রস্তুত। আউটসোর্সিং আয়ের ওপর ১০ শতাংশ কর আরোপ প্রসঙ্গে মোস্তাফা জব্বার বলেন, সরকার ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কর আরোপ করেনি।

কোনো কোনো ব্যাংক এটি প্রচার করে ব্যাংকের মাধ্যমে আসা ফ্রিল্যান্সারদের আয়ের অর্থের ১০ ভাগ কেটে নিচ্ছে। এটি অবৈধ। তিনি এ ব্যাপারে ফ্রিল্যান্সারদের সচেতন হওয়ার আহ্বান জানান। ওয়েব লিংক: ফ্রি লেন্সার সোসাইটি ফেইসবুক: লিংক সূত্র: সমকাল, প্রথম আলো ও কালেরকন্ঠ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.