আমাদের কথা খুঁজে নিন

   

যারা ভাবে অন্য কেউ মেয়েদের সাথে কথা বললেই লুচ্চামি আর নিজেরা টিজ করলে তা ক্রেডিট তাদেরকে বলছি

স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে বিশ্ববিদ্যালয়ে বা কলেজে বা স্কুলে প্রতিটি জায়গায় আমরা যা শিখি তা হচ্ছে ভদ্রভাবে কথা বলার শালীনতা । এখন দেখা যাচ্ছে এখানে এমন কিছু মানুষ ভর্তি হচ্ছে যাদের পারিবারিক শিক্ষা নেই বললেই হয়!! কিভাবে একজন বিশ্ববিয়ালয়ের ছাত্র বা ছাত্রীর সাথে কথা বলতে হয় তা এখনো তারা শিখেনি । আমরা যারা অনার্স পড়ছি তাদের সবাই অন্তত এতটুকু বুঝে যে এখানে ব্যক্তি স্বাধীনতা আছে সবার কথা বলার । কিন্তু কাউকে সেই স্বাধীনতা দেয়া হয়নি যার জন্য সে যা খুশি বলবে । সবচেয়ে দুঃখজনক লাগে যখন এই ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ।

আমার নিজের দেখা এমন একটা ঘটনার কথাই বলছি । আমাদের ক্লাসে এমন ২-৩ জন আছে যারা মেয়েদের দেখলেই আর মাথা ঠিক রাখতে পারে না । আমার মনে হয় এটা যতটা না তাদের যোগ্যতা তুলে ধরে তার চেয়ে বেশি তুলে ধরে অযোগ্যতা । কোন মেয়ে তাদের কিছু বললে তারা তার ব্যক্তিগত জীবন নিয়ে কটূক্তি করতেও দ্বিধাবোধ করে না । গত কয়েকদিন আগে এমন একটা ঘটনার শিকার হয় আমার নিজের অনেক ভালো একটা বন্ধু ।

আর সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় এই ব্যাপারটি ওই অশিক্ষিত ছেলেদের কিছু মেয়ে বন্ধু মেনে নিল নির্দ্বিধায় !! আমার প্রশ্ন যদি আপনার নিজের বোনের সাথে কেঁউ এমনভাবে কথা বলতো আপনার কেমন লাগতো ?? আপনারা যখন আপনাদের বন্ধুদের সাথে কথা বলেন তখন তো আমরা কিছুই বলি না তাহলে অন্যদের পিছনে এভাবে লেগে থাকার কারণ কি?? কারো ব্যক্তিগত জীবন নিয়ে অশালীন মন্তব্যকারী এমন কিছু ছাত্র-ছাত্রীই পরে পরিমল জয়ধর হয় , হোসনে আরা হয় । ধিক জানাই তোমাদের মতো মানুষগুলো যাদের কাছে বিবেকের চেয়ে নিজের নিম্ন-মানসিকতা বড় । এমন কিছু শিক্ষার্থীর জন্য আজ অনেক অনেক বিরুপ ঘটনার সৃষ্টি হয় । সৃষ্টিকর্তার দয়ায় একদিন তোমরা ভালো মানের মানুষ হও (কারণ তোমরা ভালো মনের জীবনেও হতে পারবে না ) । ক্লাসে রাজনীতি চর্চা করেই হয়তোবা ভাবতে পারো অনেক কিছুই করে ফেলেছো কিছু সত্যিকার জীবনে গেলে হয়তো তোমাদের কী ক্ষমা করবে না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.