আমাদের কথা খুঁজে নিন

   

কোন টাকা বা মেগাবাইট অবশিষ্ট নেই অথচ ব্রাউজ করে যাচ্ছি ফ্রি

রহস্যময় গ্যালাক্সি ঘুরে, অসীম আকাশে উড়ে আর সাগরের অতল গভীরে ডুবে আমৃত্যু পান করতে চাই ভালোবাসার অমৃত সুধা... বুঝলাম না। এমনটি ভালো কিন্তু ভবিষ্যতে হয়তো ভালো হবে না। কখন যে আবার টাকা লোড করার সাথে সাথে মুহূর্তেই হাওয়া করে দেয় তা কে বা জানে। মোবাইলে মাঝে মাঝে এমনটা হয় শুনেছি। গ্রামীণের ইন্টারনেট মডেম ব্যবহারের ক্ষেত্রে এমন হবে ভাবিনি।

এই লেখাটিও ফ্রি লিখছি আপাতত। আমার মডেমে টাকা এবং মেয়াদ শেষ হয়েছে তিন দিন হলো। সীম চেক করে বার বার দেখেছি, নাহ্ কোন টাকা নেই এবং কোন মেগাবাইটও অবশিষ্ট নেই। কম্পিউটারে মডেম কানেক্ট করে দিব্যি ফ্রি ইন্টারনেট ব্রাউজ করে যাচ্ছি। বুঝলাম না কোন কারিশমার কারণে গ্রামীণফোনের এমন দশা হলো শুধু আমার মডেমে! যাক বাবা আপাতত ব্রাইজ করে যাই।

কিন্তু সমস্যা একটাই, যে কোন মুহূর্তে আবার না টাকা লোড করার সাথে সাথে সব হাওয়া হয়! আমি কি গ্রামীণফোনের কাস্টমার কেয়ারে যাবো? নাকি এভাবে চলতে থাকবে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.