আমাদের কথা খুঁজে নিন

   

"জনপ্রিয় ব্যক্তি আর একটি স্ক্যান্ডাল"

কামনায় পৃথিবীর সকল সুন্দর দুচোখ মেলে দেখতে চাই সকলের অন্তর। "জনপ্রিয় ব্যক্তি আর একটি স্ক্যান্ডাল" এই দুটি বিষয় বর্তমানে আমাদের মিডিয়া জগতে খুবই কমন বিষয় হয়ে দাড়াচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? আমাদের মিডিয়া শিল্প কোথায় যাচ্ছে? জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন হচ্ছে একটা মেয়ের সাথে শারিরিক সম্পর্ক করতে চাইলে সেটা নিজের অফিসেই কেন করতে হবে। আপনার চরিত্র খারাপ সেটা মানুষকে দেখানোর সুযোগ করে দিচ্ছেন কেন? বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মিডিয়া এন্ড ফিল্ম স্টাডিজ একটি অত্যন্ত জনপ্রিয় বিষয়। অথচ, বাংলাদেশে এখন এই বিষয়টি নতুন শুরু হয়েও হমকির সম্মূখীন।

কোন সচেতন অভিভাবক তার সন্তানকে এই বিষয়ে পড়তে আগ্রহী হবেন না। এবং মিডিয়ায় কাজ করব শুনলে অনেকে হয়ত তাদের ত্যাজ্য করার কথা চিন্তা করবেন। আগেও তো আমাদের ভালো নায়ক নায়িকা ছিল। কই তাদের তো নিজের নগ্ন শরীরের টেস্ট দিয়ে মানুষের মন জয় করার দরকার পড়ে নি। তাহলে এখন কেন এমন হচ্ছে।

আমরা যারা মিডিয়ার সাথে কমবেশি জড়িত আছি তারা অনেকেই বন্ধুবান্ধব ও আত্মীয় সজনদের বাকা দৃষ্টির সম্মূখীন। আমাদের ইমেজটাও এখন আমরা হারাতে বসেছি। অরুন দা কে আমি ব্যক্তিগত ভাবে ভীষন পছন্দ করতাম। কিন্তু এখন ......? এই প্রশ্নের জবাবটা হয়ত আপনারা দেবেন। তাই এখনই আমাদের মিডিয়ার সবাইকে সচেতন হতে হবে।

আমরা যে উদ্দেশ্যেই এসব করে থাকি না কেন লসটা শেষ পর্যন্ত আমাদেরই। অন্যকে পঁচাতে গিয়ে নিজে কতখানি পঁচে যাচ্ছি তা একবার চিন্তা করার দরকার। বি: দ্র: এসকেএফ নামে একটা বেয়াদবের জন্য আমি এখানে সরাসরি মন্তব্য বন্ধ্ করে রাখলাম। খোদার কসম এই ফাজিল ছাড়া যে কারো মন্তব্য আমি প্রকাশ করব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।