নাসার নভোচারীদের জন্য নতুন বাণিজ্যিক নভোযান ক্যাপসুলের ভেতরের গঠন দেখার সুযোগ করে দিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, নাসার জন্য নির্মিত এ নভোযানটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাতায়াতে ব্যবহৃত হবে।
নভোযানটির অভ্যন্তরীণ গঠন নিপুণভাবে সাজিয়েছে বোয়িং। আর নভোযানটির বাইরের গঠন তৈরি করতে বোয়িংকে সাহায্য করেছে বিগেলো অ্যারোস্পেস। নতুন এ বাণিজ্যিক নভোযানটির নাম দেয়া হয়েছে সিএসটি-১০০।
সম্প্রতি বোয়িং এ সিএসটি-১০০ নভোযানটির সম্পূর্ণ মডেল প্রকাশ করেছে। এর অভ্যন্তরের নানা ছবিও প্রকাশ করেছে তারা। প্রতিষ্ঠানটি নভোচারীদের সব সুবিধার দিকে লক্ষ্য রেখেই নভোযানটির ভেতরে একটি আরামদায়ক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে।
এ প্রসঙ্গে বোয়িংয়ের মেকানিকাল ইঞ্জিনিয়ার টনি ক্যাস্টিল্লেজা জানিয়েছেন, নভোযানটির ভেতরের গঠন তারা বেশ কয়েকবার তৈরি করেছেন। বর্তমানে নভোযানের ভেতরে যে ডিজাইন করা হয়েছে, এটি তাদের তৈরি ‘ফেস ২’ ডিজাইন।
সিএসটি-১০০ স্পেস ক্যাপসুলের ক্রু কেবিনের নকশা বোয়িং ইঞ্জিনিয়াররা তাদের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি করেছেন বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।