দুষ্ট ছেলের আহবান আজকাল ফেসবুক অতি জনপ্রিয় একটি যোগাযোগের মাধ্যম। যার প্রতি বর্তমান প্রজন্ম খুবই আকৃষ্ট। এর যেমন ভাল দিক আছে তেমন খারাপ দিকও আছে। তবে ইদানিং কালে এর খারাপ দিকটা একটু বেশি ব্যবহার হচ্ছে, যার ফলে মানুষ প্রায়ই ভোগান্তির শিকার হচ্ছে। কারন ইদানিংকালে প্রচুরপরিমানে ফেসবুক আইডি খোলা হচ্ছে যার মধ্যে ছবি এবং তথ্য একজনের কিন্তু ব্যবহার কারী অন্য আরেকজন, এক কথায় যাকে ভূয়া আইডি বলা হয়। যুবসমাজ একটু বেশিই সময় দিচ্ছে এই ওয়েবসাইডে, যার ফলে পড়ালেখার পাশাপাশি তাদের প্রয়োজোনিয় সময়গুলো বাজেভাবে নষ্ট হচ্ছে। তবে ফেসবুক যে খারাপকিছু তা ভবলে কিন্তু আসলেই ভুল হবে। কারন এটা হল যোগাযোগের জন্য একটি অতি সহজ এবং দ্রত মাধ্যম। তাই আমাদের উচিৎ খারাপটা বর্জন করে ভলো দিকটা তুলে ধরা এবং এর যথাযথ ব্যবহার করা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।