আমাদের কথা খুঁজে নিন

   

বাসায় বানিয়ে নিজে খান আমাকেও খাওয়ান চিকেন শর্মা

চিকেন শর্মা ক। শর্মার জন্য ব্রোস্ট চিকেন থেকে জুলিয়ান করে মাংস ছিড়ে নিন। খ। উপকরণ পরিমাণ ১। ময়দা ১ কাপ ২।

গুড়া দুধ ১ টেঃ চামচ ৩। গরম পানি পরিমান মত ৪। ইস্ট ১ টেঃ চামচ ৫। অরিগানো ১ চা চামচ ৬। তেল ৩ টেঃ চামচ ৭।

চিনি (২ বার লাগবে) ২ টেঃ চামচ যেভাবে তৈরী করবেনঃ সবকিছু একসাথে (চিনি ১ টে: চামচ) গরম পানি দিয়ে ডো তৈরী করে ১০ মিনিট ঢেকে রাখুন । এবার ডো দিয়ে ৩ টা রুটি বেলে ৫ মিনিট রেখে শর্মা (রুটি) সেঁকে নিন তাওয়ায়। তার পর মেয়োনেইস, ১/৪ চা চামচ টেস্টিং সল্ট, ১ টে: চামচ চিনি, চিকেন, শশাকুচি দিয়ে মাখিয়ে নিন। ঝাল খেতে চাইলে সামান্য গোল মরিচের গুড়া দিন। রুটির মধ্যে চিকেনের তৈরি সালাদ ভরে শর্মা রোল বানান।

বীফ শর্মা বানাতে চাইলে চিকেন-এর বদলে গরুর মাংস ব্যবহার করুন!! বি: দ্র: বানিয়ে নিজে খাবেন আমাকেও খাওয়াবেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।