আমাদের কথা খুঁজে নিন

   

মার্কিন অভিযানের অনেক আগেই অসুখে মারা যান বিন লাদেন!?

Every emotion have a feelings. But every feelings have no emotion.
ইরানের গোয়েন্দামন্ত্রী হেইদার মুসলেহি বলেছেন, মার্কিন অভিযানের অনেক আগেই বিন লাদেন রোগাক্রান্ত হয়ে মারা যান বলে তার কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে। বিন লাদেনকে হত্যার মার্কিন দাবি বিশ্বাসযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেছেন। তিনি গতকাল মন্ত্রিসভার বৈঠকের অবকাশে সাংবাদিকদের আরও বলেছেন, পাকিস্তানে পহেলা মে'র অভিযানে বিন লাদেন নিহত হয়ে থাকলে তার মৃতদেহের ছবি কেন প্রকাশ করা হলো না এবং কেনইবা তার লাশ সাগরে ফেলে দেয়া হলো? তিনি বলেন, ইরান জুনদুল্লাহ গোষ্ঠীর প্রধান আব্দুল মালেক রিগিকে গ্রেফতারের পর তাকে মিডিয়ার সামনে এনেছে এবং তার সাক্ষাৎকার সম্প্রচার করেছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান গণজাগরণ থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে নিতেই বিন লাদেনকে হত্যার খবর প্রচার করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকটসহ অভ্যন্তরীণ সমস্যাকে ঢাকা দেয়াও মার্কিন সরকারের উদ্দেশ্য বলে তিনি জানান। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত পহেলা মে আল কায়েদা নেতা বিন লাদেনকে হত্যার দাবি করলেও তার মৃতদেহের কোন ছবি বা ভিডিও প্রকাশ করেনি। তথ্যসূত্রঃ ৯ মে (রেডিও তেহরান)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.