আমার ভুবন কান পেতে রয় ... ... দ্বীপ নিভে যায় সকলই ঘুমায় মোর আঁখি রহে জাগিয়া
ইদানিং অনেকে বলছেন শ্রীলংকার জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা। তারা কোথা থেকে এ তথ্য পেলেন তা বুঝতে পারছি না। আসলে ব্যাপারটা কি। আমিতো সব জায়গাতে গীতিকার এবং সুরকার হিসেবে আনন্দ সামারাকুন এর নামই পেয়েছি।
আনন্দ সামারাকুন
আজ আমার এক অনুজ সাংবাদিক বন্ধুও বললেন এটা নাকি রবীন্দ্রনাথেরই লেখা কিন্তু সমথর্নে কোনো কিছু দেখাতে পারলেন না। অনেক বাংলদেশী ওয়েবসাইটেও এমন তথ্য পরিবেশন করছে। এ সংক্রান্ত কিছু লেখা পড়লাম। সব জায়গাতেই আনন্দ সামারাকুন এর নাম পেয়েছি। শ্রীলংকার জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা এমন তথ্যের কোনো ভিত্তি আছে কি? কারো জানা থাকলে সুত্রটা জানাবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।