আমাদের কথা খুঁজে নিন

   

মার্কিন সশস্ত্র বাহিনির সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী লাদেন নিহত।

সত্য অপ্রিয় হলেও বলতে চাই

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপত্র, মে ০২, ইসলামাবাদ। গোপন সূত্রে খবর পেয়ে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অস্ত্র উদ্ধারের জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ১০০ কিলোমিটার উত্তরে এবোটাবাদ এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। সৈন্যরা কাছাকাছি পৌছালে ওসামা বিন লাদেন ও তার সঙ্গীরা সৈন্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। বাধ্য হয়ে সৈন্যরা নিজেদের প্রান রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এতে ক্রসফায়েরে বিন লাদেন ও তার কয়েকজন সঙ্গী নিহত হন। ঘটনায় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কেউ হতাহত হয় নি। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অভিযানের সময় ঘটনাস্থলে আইএসআইর সদস্যরা উপস্থিত ছিলেন, এবং নিহত সবাই এলাকার চিহ্ণিত সন্ত্রাসী ছিল বলে তিনি জানান। আন্তর্জাতিক মানবতাবাদী সংগঠনগুলো এ ঘটনার তিব্র নিন্দা জানিয়েছে এবং বিচারবহির্ভুত হত্যা অবিলম্বে বন্ধের জন্য আমরণ অনশনে যাবার হুমকি দিয়েছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.