আমাদের কথা খুঁজে নিন

   

রাত্রি ঘোষনা দেবো

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

সম্ভবত আমি কোনো একটা সময় ভেবেছিলাম এভাবে নয় অন্য কোনো ভাবে সূর্যকে খামচে নামাবো নীচে যেভাবে ঝুলে থাকে ইদানিং সন্ধ্যার আকাশে বড়ই বেমানান এক খোঁচাতে দিগন্তে গেড়ে দিয়ে ঝুম করে রাত্রি ঘোষনা দেবো আগে-ভাগে তারপরে যেভাবে ভেবেছিলাম ঠিক সেভাবে নয়, অন্য কোনো ভাবে সড়কের দৈর্ঘ্য টুকু কাঁধের পরে রেখে হেঁটেই যাবো যতদূর যায় সাথে রাত্রিটাকে সড়কের শেষ মাথায় ফেলে ঘোচাবো দিবসের লেনদেন সুদে আসলে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।