আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ কী সাম্প্রদায়িকতা প্রচারের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে?



সেদিন সোনারবাংলাদেশ ব্লগে এক ব্লগার (মাই নেম ইজ খান) মানবজাতির স্বার্থে এবং ইসলাম প্রচারের স্বার্থে দাসপ্রথার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে এক বিশাল পোস্ট দিলেন। Click This Link এর বিপক্ষে আমার কিছু কমেন্ট তিনি অবলীলায় মুছে দিলেন। আর আজ সামহোয়্যারে পোস্ট শোভা পাচ্ছে অমুলিমদের ওপর জিজিয়া কর প্রচলনের দাবীতে। Click This Link বাংলা ব্লগোস্ফিয়ার কি তবে নগ্ন সাম্প্রদায়িকতা প্রচারের মাধ্যম হয়ে উঠছে? এই যুগে এসেও এধরণের পোস্টের মুখোমুখি হওয়াটাই দুর্ভাগ্যজনক বিষয়। যখন দেশের বেশিরভাগ কর দেয়ার উপযুক্ত নাগরিক নিয়মিত ইনকাম ট্যাক্স দেন না, সেখানে কিছু বর্বর ইসলাম প্রতিষ্ঠার নামে দাসপ্রথা এবং জিজিয়া করের যৌক্তিকতা প্রচার করে যাচ্ছে। আসল উদ্দেশ্য যে রাষ্ট্রীয় অত্যাচারের মাধ্যমে সংখ্যালঘুদের সম্পত্তি আত্মসাত করা তা বলাই বাহুল্য। সকল ব্লগ কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে খড়গহস্ত হবেন বলে আশা রাখছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.