আমাদের কথা খুঁজে নিন

   

হঠাৎ ঝড় এবং শেয়ার মার্কেট

ক্লান্ত পথিক

ক'দিন ধরেই খুব গরমে বিচলিত হয়ে পড়েছিল ঢাকা। আজ বিকেলে হঠাৎ করে ঝড়ো হাওয়ায় মনে হচ্ছিল গরম বুঝি কেটেই গেল! এক ঘন্টার মতো আকাশে মেঘের গর্জন এবং হালকা বৃষ্টিতে মনে হচ্ছিল ঠান্ডার আবেশে গরম দুর হয়ে যাবে। কিন্তু দেখা গেল মেঘ কেটে তাঁরার চেহারা । একটা চিন্তা মাথায় আসলো। শেয়ার মার্কেটের বিরাট পতনের অনেক পড়ে সরকারের কমিটি গঠন করেছে।

সরকার কমিটি গঠন করেই শেয়ার মার্কেট চাঙ্গা করার জন্য অনেক তোড়জোড় শুরু করেছে। এরই মধ্যে কমিটি তাদের তদন্ত রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছেন। শেয়ার মার্কেটের দূর্ণীতিতে সরকার, বিরোধীদল, ডিএসই, এসইসি এর অনেক রুই কাতলার সম্পৃক্ততার খবর পাওয়া গেছে। সরকার তদন্ত রিপোর্ট এখনও জনগনের সামনে তুলে ধরেনি। এতে করে রহস্য আরো রহস্যময় হয়ে উঠছে।

কেন জানি মনে হচ্ছে হঠাৎ করে ঝড়ো হাওয়া বন্ধ হয়ে যাবার মতো শেয়ার মার্কেট পতনের এই তদন্তও বন্ধ হয়ে যাবে। শেয়ার মার্কেটের হাজার হাজার কোটি টাকা পাচারের সাথে জড়িত ব্যক্তিরা ধঁরা-ছোয়ার বাইরেই থেকে যাবে ৯৬ সালের মতো। আসলে আমরা সাধারন জনগন সব কিছুই বোধহয় খুব সাধারন ভাবেই চিন্তা করি। বড় বড় রুইকাতলা ব্যক্তিরাই সব দলের আর্থিক চালিকা শক্তি সেসব আমরা বুঝতে পারি না। ঐ ব্যক্তিরাই তো আসলে টাকার জোরে রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হয়, আমরা সেটাও বুঝতে পারি না।

দেশ কিভাবে চলবে যদি তাদের বিরুদ্ধে কোন দূর্নীতি প্রমানিত হয় ? এর চেয়ে থাক, তোমরা থাকো তোমাদের মতো, আমরা জনগনরা শুধু চায়ের কাপ হাতে ধরে এসব নিয়ে তর্কের ঝড়ে মুখ দিয়ে ফেনা তুলি। নচিকেতার 'পাগলা জগাই' এর মতো আমরা সবাই অল্পতেই খুশি থাকি আর রাতে মনের আনন্দে আকাশের তাঁরা দেখি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।