আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি। সময়টা খারাপ, নাকি আমরা সবাই মিলে সময়কে খারাপ করে তুলেছি। তা নিয়ে বিস্তর বিতর্ক হতে পারে।
কিন্তু আন্দোলনের দল আওয়ামী লীগ ক্ষমতায় আছে এখন।
রাজনীতি , হরতাল, সমাবেশ এসব কে তারা গণতান্ত্রিক অধিকার বলে চিনিয়েছে এ দেশের মানুষকে।
হরতালে রাস্তায় মানুষ পুড়িয়ে মারাটাও গণতান্ত্রিক অধিকারের তালিকায় নামিয়েছিল দলটি। রাস্তাঘাটে মানুষকে ন্যাংটো করেছিল। রাস্তায় চেপ্টা মেরে বসে ছিল আমাদের পুরনো এ্ই লের নেতাকর্মীরা। সেই তারাই ক্ষমতায়।
কিন্তু হরতাল তারা সহ্য করতে পারেন না। সমাবেশ সহ্য করতে পারেন না। মিছিল সইতে পারেন না। কারণ এত এত অপকর্ম করলে প্রতিবাদ তো কানে জ্বলা ধরাবেই, আঁতে গা লাগবেই। তাই তারা এ সব দমন করতে চান।
চাইবেনই তো।
বুধবার বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে তারা পুলিশ দিয়ে হামলা করেছে। কথা খরচা করতে চায়না পুলিশ এখন। তারা গুলি চালাতে পছন্দ করে। খুব আয়েশ করে গুলি চালায়।
বিএনপি কেন সহিংস হয় না, সরকারের বড় আফসোস। তাই তাদের গুলি চালিয়ে সহিংস হতে প্রলুব্ধ করছে সরকার।
আজ সকালে বিএনপির চার মহিলা এমপিকে ধরে ডিবি অফিসে নিয়েছে পুলিশ। নিপীড়নের যত রকম সকম আছে তার সবই দেখাচ্ছে মহাজট সরকার। তবুও কি শেষ রক্ষা হবে? হবে না।
গণমাধ্যম যতই তাদের দালালি করুক, মানুষের চোখ আছে, তারা সবই দেখে। কান আছে, সবই শোনে। হয়তো একটু দেরীতে শোনে। তবে শোনে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।