I often see flowers from a passing car That are gone before I can tell what they are Haven gives its glimpses only to those Not in position to look too close…
আমার মনে হয় না সব সময়
সব কিছু লেখা জরুরি,
সব কিছু বলাও......
এমনি করে করে কখন হয়ত
অনেক জরুরি কিছু
লেখা বাদ পড়ে যায়,
বলা হয় না না বলা অনেক কথা...
যা হয়ত সত্যিই জরুরি ছিল।
থাক না ওসব কথা-কী দরকার
সত্যিই কি কোনও দরকার আছে?
হয়ত নেই-কিংবা হয়ত আছে...
আমি জানিনা, জানতেও চাই না।
কথারা ঘুমিয়ে আছে,ঘুমিয়ে থাক।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।