নিতান্তই আজাইড়া মানুষ আমি।
অনেক ইচ্ছে অনলাইনে টাকা পাবার? প্লিজ, সহজ পদ্ধতিতে টাকা আয় করার চিন্তা বাদ দিন মাথা থেকে। যেভাবেই আয় করতে চাননা কেন আপনাকে শ্রম দিতেই হবে। সময় অমূল্য। আমার ভাই তার জীবণের ছয়টা মাস নষ্ট করেছে সহজ উপায়ে অনলাইনে টাকা আয় করার জন্য।
একেবারে যে পায়নি, তা না। কিন্তু মাস শেষে যখন দেখেছে, ওর ঘন্টাপ্রতি আয় মাত্র কুড়ি টাকা তখন বুঝতে পেরেছে এভাবে অমূল্য সময় নষ্ট করার কোন মানে হয়না। আপনাদেরও বলি, ভুল পথে নাইবা হাঁটলেন। আমার ভাইয়া প্রথমে ঘেটেছে পিটিসি সাইটগুলো। কোনরকম চিন্তা না করেই সবগুলোতে একাউন্ট করার পর জানতে পারলো এর বেশিরভাগই ভুয়া।
তারপর শুরু হলো বেছে বেছে একাউন্ট খোলা। এইসব পিটিসি সাইটগুলোর এতোসব এডভারটাইজিংমুলক পোষ্ট সামু ব্লগে দেখে মনটাই খারাপ হয়ে গেলো। এইসব সাইট এ ব্রাউজ করে আপনি কখন যে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দেবেন বুঝতেও পারবেন না। আর এটা কিছুটা নেশার মতো। মাথায় ঢুকে গেলে আরো সাইট খোঁজার নেশা চাপে।
সত্যি বলতে, সেন্ট, ডলারে হিসাব করা হয় বলে বোঝাই যায় না যে আসলে আপনি একঘন্টা কতো টাকার জন্য ব্যায় করলেন। যখন দেখবেন মাত্র দুটাকার জন্য পনেরো মিনিট ব্যায় হলো তখন কিন্তু মেজাজ খারাপ ছাড়া আর কোন লাভ হবে না। আর একটা কথা জানিয়ে রাখি, ব্লগে আমাদের সাহায্যকারী বন্ধুরা যারা আপনাকে এসব বিশ্বাসযোগ্য পিটিসি সাইটের সন্ধান দিয়ে সাহায্য করে তারা মুলত তাদের ব্যাবসায়িক খাতিরেই এই কাজটা করে। যেসব লিংকের কথা বলা হয় সেসব লিংক ধরে যেয়ে আপনি যদি রেজিষ্ট্রার করেন তাহলে আপনার ভাগের একটা পার্সেন্টিজ ওরা পাবে। আমি কিন্তু একবারও বলিনি যে পিটিসি সাইট থেকে টাকা পাওয়া যায় না।
বলছি, আপনি ওই সময়টায় কাউকে পড়ালেও এর চেয়ে বেশি টাকা পাবেন এবং আপনার জ্ঞানও বাড়বে। বৃথা ফাঁদে পা দিয়ে সময় নষ্ট করবেন না। এর চেয়ে ওডেস্ক বা ফ্রিল্যান্সারে লেগে থাকুন। তাতে যদি আপনি কাজ নাও পান আপনার কাজ পাবার প্রিপারেশন থেকেও কিছু শিখতে তো পারবেন। বাংলাদেশী গ্র“প এ জয়েন করলেও হয়তো কখনো বেশি ম্যান পাওয়ারের কাজ আসলে ওরাই আপনাকে শিখিয়ে পড়িয়েই নেবে।
আসলে ভাইয়ার এই ধরা খাওয়া দেখে এতো রাগ উঠলো কিন্তু কিছুই তো করার নেই, তাই এখানে শেয়ার করলাম, আর কিছু না। এখনো প্রথম পাতায় যখন এইসব লোভনীয় পোষ্ট দেখি রাগে জ্বলে পুড়ে যাই, কিন্তু করবো কি? ভাইয়ার শেষ ধরার কাহিনী বলে শেষ করছি। সব পিটিসি সাইটের ভুত নামার পর ভাইয়া তবু আটকে গেলো একটা বাংলাদেশী সাইটে। ওটা হলো বিডি রাজ। ওদের কাজ হলো ক্যাপচা লেখা।
১০০০টা শব্দ লেখার পর আপনার কপালে জুটবে বড়োজোড় ৫৫ টাকা। দেখে দেখে ১০০০টা শব্দ পরপর আপনি লিখতে পারবেন না। আপনাকে লোড হবার জন্য সময় দিতে হবে। আমি মানা করলাম ভাইকে। ও সামু থেকেই এই সাইটের ঠিকানা পেয়েছিলো।
আমার ভাই সারাদিন ধরে কানে হেডফোন লাগিয়ে বসে থাকলো, একটু পর পর বিপ দিচ্ছে, আর ভাইয়া একটা করে শব্দ লিখছে। এভাবে আড়াইদিন লেখার পর ওর ১০০০টা শব্দ লেখা হলো। এর মাঝে ও ফেইসবুকিং ছাড়া আর কিছুই করেনি। কারন ওই সাইটে পুরো মন পড়ে থাকতো। তারমানে মাত্র ৫৫ টাকার জন্য এতোটা সময় ব্যায়! শেষ পর্যন্ত পাওনা টাকা চাইতে গেলে বিডি রাজ থেকে জানানো হলো ভাইয়া টাকাটা পাবে না, কারন, ও অনেকগুলো ভুল শব্দ লিখেছে।
এর কি ব্যাখ্যা আপনাদের দিবো? জানিনা। তবে এটা জানি, তবুও কিছু মানুষ জেনেশুনেই এনসব সাইটগুলোতে যেয়ে সময় নষ্ট করবে। এমনই হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।