আমাদের কথা খুঁজে নিন

   

লাশকাটা ঘরে আমি অপেক্ষায় আছি

রাজনীতিবীদদের ঘৃণা করি---

লাশকাটা ঘরে আমি অপেক্ষায় আছি তোমার। হৃদয়টা বিদীর্ণ করে দেখব, সেখানে কতটা অহংকার। লাশকাটা ঘরে আমি অপেক্ষায় আছি আরো অনেকের। কৃষক, শ্রমিক, রাজনীতিবিদ আর বিভিন্ন শ্রেণীর লোক এই সমাজের। লাশকাটা ঘরে আমি অপেক্ষায় আছি কৃষকের।

হৃদয় কি তার লাঙলের ফলার মত ধারালো না কি মাটির মত নরম? কিভাবে সে খেটে চলে শীত-গ্রীষ্ম, উপেক্ষা করে ক্ষুধা আর কার্তিকের গরম। লাশকাটা ঘরে আমি অপেক্ষায় আছি শ্রমিকের। হৃদয় কি তার ক্লান্তিহীন ঘড়ির মত? টিক টিক করে চলে সবসময়,থামলেই বিপদ; দুঃসময় এসে ঘিরে ফেলবে, জুটবেনা আহার। কাজ ছাড়া কি দাম আছে তার? লাশকাটা ঘরে আমি অপেক্ষায় আছি রাজনীতিবিদের। হৃদয় কতটা কালো হতে পারে তা স্বচক্ষে অনুধাবন করার জন্য।

দু'চোখের জ্যোতি দিয়ে কি দেখা সম্ভব- সত্যকে মিথ্যার প্রলেপ দিয়ে ঢাকলে কেমন দেখায়? লাশকাটা ঘরে আমি অপেক্ষায় আছি আমার মত আরো একজনের! যে আমার হৃদয়টা কাটবে, করবে টুকরো টুকরো অনুবীক্ষণ চোখে দেখবে আমার মত সাধারণ জনগণ কিভাবে মানিয়ে নেই উৎকৃষ্ট আর নিকৃষ্টতার মাঝে; কিভাবে স্বপ্ন দেখে ভেজা পলিথিনের ছাদের ফুটো দিয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।