Service for People
দেশে আয়োজিত প্রথম সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে জয় দিয়েই যাত্রা শুরু করলো স্বাগতিক বাংলাদেশ দল। অবশেষে ২-০ গোলে বাংলাদেশ মহিলা দলের যাত্রা শুরু হলো সাফ ফুটবলে। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের কাছে পরিচিত নাম শ্রীলঙ্কা। ফুট বল ইনফরমেশন । এর আগে গত ১১তম এসএ গেমসে লঙ্কানদের বিপক্ষে ঢাকায় ২-০ গোলের জয় পেয়েছিল স্বাগতিকরা।
পুরনো প্রতিপক্ষ হওয়ায় চলতি সাফ মহিলা ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে বেশ ফুরফুরে মেজাজে ছিল গোলাম রববানী ছোটনের শিষ্যরা। হয়তোবা জয়ের ব্যাপারে আত্ববিশ্বাসটা তুঙ্গে ছিল তাদের। দেখাও গেলো তাই। গতকাল কক্সবাজার জেলা স্টেডিয়ামে লঙ্কানদের বিরুদ্ধে পুরনো ব্যবধানের সেই জয় পেলো তৃষ্ণা চাকমার দল। ২-০ গোলের সেই পুরনো জয় পেলো নতুন এক বাংলাদেশ! নতুন বাংলাদেশ বললে অনেকেরই অবাক হওয়ার কথা।
কিন্তু আসলেই নতুন এক লাল সবুজবাহিনী যেনো গতকাল লড়াই করলো মাঠে। তাদের নির্ভুল পাশিং, লং শট, প্রতিপক্ষকে চেপে ধরার প্রবণতা, নববই মিনিট খেটে খেলা, সবকিছুতেই যেনো নতুনত্ব এসেছে বাংলাদেশ শিবিরে। এর আগে এমন বাংলাদেশ দল কেউ দেখেছে কিনা সেটা বলতে পারবে না। জয়ের ব্যবধান না বাড়াতে পারলেও নিজেদের পায়ের জাদুতে এদিন স্টেডিয়াম ভর্তি দর্শকদের মাতিয়ে রেখেছেন সাবিনা-তৃষ্ণা-মাইনুরা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের দখলে রেখেছেন বলের নিয়ন্ত্রণ।
কারো চোখে মুখে দেখা যায়নি ক্লান্তির ছাপ। সবার যেনো সতেজ মানসিকা। রেফারির শেষ বাঁশী বাজার সঙ্গে সঙ্গেই দলের ফুটবলাররা জাতীয় পতাকা হাতে নিয়ে শুরু করলেন উল্লাস। আর ভিআইপি গ্যালারীতে বসে থাকা বাফুফের শীর্ষ কর্মকর্তারা একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করতে লাগলেন। গোলদাতা সুইনু প্রু মারমা এবং সাবিনাকে ঘিরে শুরু হলো উৎসব।
দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানাতে লাগলেন বিজয়ের মাসে দেশকে একটি জয় উপহার দেয়া জাতীয় দলকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।