আমাদের কথা খুঁজে নিন

   

ডুবসাঁতার

আপাতত ঘুরপাক খাচ্ছি!
সাগরের সফেদ ফেনায় জেগে উঠা শৈবালের উদ্যমতায় দেখি আকাশটাকে, যেরূপ শ্বাশত পৃথিবীর রুপে মোহিত অরুণের চোখে নব উল্লাস নব চেতনা। সবুজ ফুটন্ত ধানশীষে দেখি নবরুপে আগামীর আহবান, হেমন্তের কার্নিশ ভেদ করে উঠে আসা সোনালী ফসলের হাতছানি। কাঠঠোকড়ার চঞ্চুতে ভর করে কালক্ষেপন, আর চাতক চোখে ময়ুরের পুচ্ছ তথা বৃষ্টিবিলাস। সেতারের তার ধরে হেঁটে যাওয়া অভিযাত্রীবেশী গেরুয়া বসনের সুরালাপন, যেন পদ্মফোটা কাজলাদীঘির রুপে উন্মত্ত সন্তরণরত পানকৌঁড়ির ডুবসাঁতার।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।