আমাদের কথা খুঁজে নিন

   

ডুবসাঁতার

স্বচ্ছ মডারেশন চাই

শেষ রাতে তার ভয়ঙ্করের আচ্ছাদন কোনফাঁকে চাঁদ চিলতে আলোয়এইঘরে নিবিড় নিবিড় আলিঙ্গনের সান্দ্রতায় বিস্মরণে জ্যোৎস্নাহতের রাত ভাঙ্গে... হাত ভরেছে জ্যোৎস্না আমার জ্যোৎস্নারাত মন ভরেছে গভীর বিষাদ সন্ধিতে রাত ডুবেছে কাজের শেষে ফাঁকতালে দিন মরেছে নীল জোছনা বিন্দুতে ঘর পুড়েছে জ্যোৎস্না আমার জ্যোৎস্নাফুল জলের 'পরে অঝোর ঝরে জলকণা... মুখ ডুবিয়ে আঁজলা ভরে জ্যোৎস্না সুখ জলজোছনায় ডুবসাঁতারুর জলতোলা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।