আমাদের কথা খুঁজে নিন

   

শ্রাবণীকে বাচাতে পারে আমাদের একটি ফেসবুক স্ট্যাটাস কিংবা প্রোফাইল পিকচার



ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী শ্রাবনী । মাত্র ৮ মাস আগে বিয়ে করেন কম্পিউটার ইন্জিনিয়ার দ্রুব এর সঙ্গে । হঠাৎই একদিন কোন এক অবস্থায় তারা আবিস্কার করেন শ্রাবনীর অসুস্থতা, ডাক্তারের জবাব অস্থিমজ্জা রক্ত তৈরি করতে পারছে না। ফলে, ও দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। রক্তের ব্যাপারটা মানুষের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কোষে কেষে অক্সিজেন পৌছে দেওয়ার কাজটা সেই করে। প্রতিটি কোষের ভেতর যেখানে শক্তি কারখানা রয়েছে সেখানে অক্সিজেন পৌছে দেওয়া তারপর উৎপন্ন কার্বনদ্বিঅম্লজকে পরিশোধনের জন্য ফুসফসে নিয়ে যাওয়া এগুলো না হলে বেঁচে থাকা যায় না। শ্রাবণীর অসুখটার একটি কঠিন নাম রয়েছে। তবে, সেটি ততোটা গুরুত্বপূর্ণ নয় যতোটা গুরুত্বপূর্ণ এ তথ্যটা যে, এ অসুখের চিকিৎসা আছে। শ্রাবণীর মা লিখেছেন - “এ রোগের একমাত্র চিকিৎসা অস্থিমজ্জার পুনঃস্থাপন (বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন)।

আর যেহেতু বাংলাদেশে এ রোগের কোনো চিকিৎসা নেই। তাই ডাক্তার দেরি না করে সিঙ্গাপুর কিংবা ভারতে নিয়ে যেতে বলেছিলেন। কালবিলম্ব না করে ওকে ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোর শহরে অবস্থিত ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে নিয়ে যাই। মনে একটা আশা ছিল। কিন্তু ভারতের চিকিৎসকও তিনবার বোন ম্যারো পরীক্ষা করলেন এবং ফলাফল সেই একই।

” তার মানে হলো বোন ম্যারো প্রতিস্থাপন করলে শ্রাবণী সুস্থ হবেন। সেটিও সম্ভব। বিভিন্ন দেশেই এ কাজটি করা যায়, তবে “সারা পৃথিবীতে ভারতেই বোন ম্যারো ট্রান্সপ্লানটেশনের খরচ সবচেয়ে কম। তবুও তা বাংলাদেশি টাকায় ৩৫ থেকে ৪০ লাখ। ” ৪০ লাখ টাকা যোগাড় করা গেলে শ্রাবণীকে সুস্থ করে তোলা যাবে ।

যা তার পরিবারের পক্ষে সম্ভব নয় । আমরা সবাই প্রত্যেকে ১ টাকা করে দিলে মাত্র ৪০ লক্ষ জন লাগে। ৪০ লক্ষ মানে আমাদের জনসংখ্যার ২.৫ শতাংশ। দেশের বাইরে আমাদের প্রায় ৭০ লক্ষ প্রবাসী বাঙ্গালি আছেন! ১০ টাকা করে দিলে সেটি নেমে আসে ৪ লক্ষে! আর ১০০ টাকা করে দিলে সেটি হয় ৪০ হাজার! কিন্তু এই ৪০,০০০ লোককে জানানো এবং রাজি করানোও সহজ নয় । আমাদের অনেকের পক্ষেই নানা ঝামেলায় পরে আর এরকম কাজে পাশে দাড়ানো হয় না ।

কিন্তু সবাই যদি নিজের ১০০ ফেসবুক বন্ধুকে এ ব্যাপারে সচেতন করতে পারি তাদের মধ্যে দশজনও যদি এগিয়ে আসে তাহলেই বেচে যেতে পারে একটি অমূল্য জীবন, একটি সদ্য শুরু হওয়া জীবন উপন্যাস । ইতিমধ্যে ১৩ লক্ষ ৮৬ হাজার ৩৬৯ টাকা জোগাড় হয়েছে ফেসবুক আর নেটিজেনদের সাহায্যেই । তবে আরো প্রায় ২৬ লক্ষ টাকা প্রয়োজন । তাই আসুন আমাদের কমপক্ষের একদিনে জন্য হলেও ফেসবুক স্ট্যাটাস ও প্রোফাইল পিকচারকে শ্রাবনীর জন্য কাজে লাগাই । কত কার্টুন, ইমোই ব্যবহার করলাম আমরা, একবার কারো বিপদে কাজে লাগলে অনেক ক্ষতি হয়ে যাবে কি ? আমি আজ থেকে কমপক্ষে তিনদিনের জন্য সব স্ট্যাটাস ও প্রোফাইল পিকচারে শ্রাবনীর কথা তুলে ধরব ।

আপনিও কি এই প্রচেষ্টায় এগিয়ে আসবেন ? এছাড়াও এই পোষ্টের লিংক কিংবা আইডিয়াটা বন্ধুদের সাথে শেয়ার করুন । প্রথমে নিচের ছবিটি সেভ করুন তারপর প্রোফাইল পিকচাররুপে ফেসবুকে আপলোড করুন । তারপর প্রোফাইল পিকচারেরে ক্যাপশনে "শ্রাবনীকে বাচাতে পাশে দাড়ান" লিখে তার জন্য তৈরী হওয়া ফেসবুক পেজটির লিংক দিয়ে দিন http://on.fb.me/sraboni । পারলে সেই ছবিতে বন্ধুদের ট্যাগ করুন । এছাড়াও শ্রাবনীর পেজটি বন্ধুদের সাজেস্ট করতে পারেন, পেজের লিংক সহ কিছু কথা বন্ধুদের মেইল করতে পারেন ।

কতক্ষণ আর লাগবে ? আধঘন্টা ? একটি জীবনের মূল্য কি এর চেয়ে বেশী নয় ? [পোষ্টের মধ্যাংশ মুনি হাসান স্যারের পোষ্ট থেকে নেয়া । Click This Link । স্যার নিজেও শ্রাবনীর ছবি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করছেন ]


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।