আমাদের কথা খুঁজে নিন

   

জোকস্!!


১ ডাক্তারঃ আপনার আবার অপারেশন করতে হবে। রোগীঃ ঠিক আছে। তবে এবার সেলাই না করে বোতাম সিস্টেম করে দিবেন। বারবার কাটাকাটি আর ভাল লাগে না। ২ গার্ডঃ ম্যাডাম এই পার্কে কুকুর নিয়ে ঢোকা নিষেধ।

মহিলাঃ এটা আমার কুকুর না। গার্ডঃ ওটা তো আপনার পেছনে পেছনেই হাঁটছে মহিলা: আপনি ও তো হাঁটছেন..!! ৩ দুই ব্যক্তিকে থানায় ধরে আনার পর- পুলিশঃ আপনাদের গাড়ির হেডলাইট নেই, ব্রেক নেই, হর্ন নেই, পেছনের লাইট ভাঙ্গা। এখন আপনারাই বলুন, এ ধরনের গাড়ি নিয়ে রাস্তায় বেরোনোর জন্য আপনাদের কি জরিমানা করা উচিত? তখন ১ম ব্যক্তি ২য় ব্যক্তিকে দেখিয়ে বলল- স্যার আমার কোন দোষ নেই, সব দোষ ওর। আমি আগেই ওকে বলেছিলাম এ ধরনে গাড়ি চুরি করা দরকার নেই। ৪ মোরগ আর হাঁসকে জেলে ঢোকানো হয়েছে।

হাঁস জিগ্গাস করলো মোরগকে, -আমাদরে পালক ছেঁটে দেবে নাকি? -জানি না, ঐ ইঁদুরটাকে জিজ্ঞাস করে দেখো। -আচ্ছা,ইঁদুর ভাই,আমাদরে পালক কি ছেঁটে দেবে? -আমি ইঁদুর নই,শজারু। ৫ প্রেসিডেন্ট বুশ এবং রানী এলিজাবেথ ঘোড়ার গাড়িতে ভ্রমন করছেনএমন সময় একটি ঘোড়া ফুস করে বায়ু ত্যাগ করল। দূর্গন্ধে পুরো গাড়ি ভরে গেল। প্রেসিডেন্ট বুশ বেশ লজ্জা সহকারে বল্লেন ” ম্যাডাম, এই পরিবেশের জন্য আমি খুবই বিব্রত বোধ করছি”।

রানী এলিজাবেথ বল্লেন ” না না ঠিক আছে, আমি ভেবেছিলাম এটা ঘোড়ার কাজ”
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।