চূপ , প্রকৃতি বিরক্ত হচ্ছে। ১.
ডাক্তার : আবারও আপনার অপারেশন করতে হবে।
অবস্থা খুব খারাপ ।
রোগী : তা ভালো কথা । যতবার ইচ্ছা অপারেশন
করেন।
কিন্তু এবার সেলাই না করে বোতাম লাগিয়ে
দেবেন । তাহলে পরপর আর কাটাকাটি করতে
হবে না
২.
ক্রেতা ও বিক্রেতার মধ্যে কথোপকথন :
ক্রেতা : ডিম কার ?
বিক্রেতা : আমার ডিম।
ক্রেতা : ওহ্ আপনার। তাহলে তো কেনা
যাবে না । ভেবেছিলাম মুরগির ।
৩.
নেটে অনুশীলনের সময় কোচ দেখলেন কোনো
ব্যাটসম্যানই ফাস্ট বোলারদের সামলাতে
পারছে না। খেপে গিয়ে কোচ নিজেই ব্যাট
হাতে দাঁড়ালেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি
নিজেও প্রথম বলে আউট হয়ে গেলেন । এরপর
ব্যাটসম্যানদের উদ্দেশ্য চেঁচিয়ে বললেন,
"ঠিক এভাবেই তোমরা খেলছিলে। এবার
ভালোবাবে ব্যাট করার চেষ্টা করো ।
"
৪.
শিক্ষক : পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই ।
ছাত্র : জেব্রার একটা রঙিন ছবি তুলে দেখান তো।
৫.
ছাত্র : June I come in sir ?
শিক্ষক : এই ছেলে তোমাকে না কতবার বলেছি
বাক্যটি হবে My I come in sir ?
ছাত্র : স্যার আপনি যখন বলেছিলেন তখনতো ছিল
"মে" মাস, এখন তো "জুন" মাস তাই ...
৬.
জেলের গার্ড কয়েদিকে বলছে -
তোর সাজা কত বছর ?
-দশ বছর
-অপরাধ কী ?
-কোন অপরাধ নাই । এমনি এমনিই ।
-তুই তো সাংঘাতিক মিথ্যুক।
কোনো কারণ
ছাড়া তো তারা মাত্র পাঁচ বছরের জেল দেয়।
৭.
দুই বন্ধুর মাঝে ছোটবেলার ঘটনা নিয়ে কথা হচ্ছে -
১ম বন্ধু : জানিস, আমি ছোটবেলায় একবার পাঁচতলা
থেকে পড়ে গিয়েছিলাম।
২য় বন্ধু : আরে বলিস কি ! তারপর ? তরপর কি হলো ?
তুই কি মরে গিয়েছিলি ?
১ম বন্ধু : কি জানি , ছোটবেলার কথা, এখন কি আর
মনে আছে ?
৮.
এক মার্কিন ও এক বারতীয়র মধ্যে বিয়ে নিয়ে কথা হচ্ছে-
মার্কিন : জানো, আমাদের দেশে বিয়ে ই-মেইলে হয়।
ভারতীয় : বাহ ! খুব ভালো তো । কিন্তু আমাদের দেশে
বিয়েটা শুধু ফিমেলের (নারী) সঙ্গেই হয়।
৯.
-আপু দেখ তো আমার কোন হাতটা বড় ?
-কেন ?
স্যার বলেছেন , ছোট হাতের এ,বি,সি,ডি লিখতে ।
১০
কী ব্যাপার করিম সাহেব মন খারাপ কেন ?
-কালকে এক চোর আমার বাড়িতে চুরি করতে
আইসা কিচু না পাইয়া Wall এ লেইখ্যা গেছে
এই বাড়ির মালিক ছোটলোক। বিষয় সেইটা না,
ঘটনা হইল আরও তিনটা চোর সেইটারে Like
করছে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।