আর একটি যুদ্ধ চাই
আজ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে নামবে স্বাগতিক বাংলাদেশ সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে।এর আগে বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে ঢাকার আকাশে সোমবার রোদ থাকবে।তাই বেশ স্বস্তিতে আছে বাংলাদেশ দল।
সফরে কিউইরা বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে।সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে অনেকটাই চাপে আছে নিউজিল্যান্ড।মানসিকভাবে খুবই চাপে ভেট্রোরির দলের ক্রিকেটাররা।এই সুযোগটা কাছে লাগিয়ে আজ তৃতীয় ওয়ানডেতে জয় চায় সাকিব আল হাসানরা।
সাবাস টাইগার্স..... তোমারা আমাদের গর্ব.....অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য।এবার মিশন সিরিজ জয়ের ...এগিয়ে যাউ বাংলাদেশ ........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।