আমাদের কথা খুঁজে নিন

   

মওদুদদের অভিযোগ গঠনের শুনানি ৩ জুন

ঢাকার ৬ নম্বর দ্রুত বিচার হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান সোমবার এই দিন ঠিক করে দেন।
আসামিপক্ষের অন্যতম আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজধানীর পল্টন থানার ওই মামলায় পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি এদিন আদালতে দাখিল করা হয়। এরপর আদালত ৩ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন রাখেন।
এ আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আব্দুল গাফ্ফার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে চানান, দৈনিক ভোরের ডাক পত্রিকায় প্রকাশিত একটি বিজ্ঞাপন এদিন আদালতে দাখিল করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, মির্জা আব্বাস ও যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের পক্ষে আলাদা আলাদাভাবে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে।


মওদুদ ও আব্বাস গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেলেও আলালকে আবারো গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৪ মার্চ এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। ১৬ এপ্রিল  তা আমলে নেন বিচারক। একইসঙ্গে মামলার ৩৪ জন পলাতক আসামির বিরুদ্ধে  গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সেদিন।
বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গয়েশ্বর চন্দ্র রায় ও রুহুল আমিন এদিন আদালতে উপস্থিত ছিলেন।


গত ৬ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ভাংচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৪৪ জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়।  
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান ঘটনাটি তদন্ত করে গত ১৯ মার্চ তিন জনকে বাদ দিয়ে ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় বলা হয়,  গত ৬ মার্চ বিকাল ৩টায় বিএনপি ও জামায়াতের বিক্ষোভ কর্মসূচি চলাকালে আসামিদের নির্দেশে প্রায় দেড় হাজার ব্যক্তি বিকাল পৌনে ৫টায় পুলিশের দিকে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে।
লোহার রড, শাবল ও লাঠি নিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ভাংচুর ও জনমনে ত্রাস সৃষ্টি করে তারা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।