ভাল আছি
অপেক্ষায় আছি অনেক দিন ধরে,
অনেক ভোর, অনেক বিকেল, অনেক সন্ধ্যা, অনেক রাত
আমি নির্ঘুম জেগে আছি।
আমি হাটতে হাটতে ক্লান্ত হয়ে গেছি।
তুমি জাননা আমি কত পাহাড় ডিঙিয়েছি,
পথের পাশে ফেলে এসেছি কত ঝরনা,কত সবুজ গালিচা।
তুমি কি জান কতগুলো গ্রহণ দেখেছি আমি?
কত পাহাড়ি ঢলে নিজেকে ধুয়ে পবিত্র করে আমার এ পথচলা?
পালতোলা নৌকোয় করে এসেছি কতপথ,
কতটা পথ সাঁতরে পাড়ি দিয়েছি
তাও হয়ত জাননা এখনও।
এবার আমার নেশায় তোমায় মাতাল করে
তবেই আমি ক্ষান্ত হব।
এবার আমার ভালোবাসার রঙে তোমায় রঙিন করে
তবেই আমি শান্ত হব।
লালফিতেয় বাঁধা কাগজ গুলো
এবার তোমায় খুলতে হবে।
আমার সবুজ অন্যের কেনো
এবার তোমায় বলতে হবে।
ফিরিয়ে দাও আমার সবুজ,
আমার ঝরনা ।
এবার আমি সিক্ত হব ।
হিম হিম ঐ ঠন্ডা জলে এবার আমি গা ভেজাব।
ফিরিয়ে দাও আমার সুবাস আমার নেশা।
আমার গন্ধে আমার নেশায়
নিজেও এবার মাতাল হব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।