আমাদের কথা খুঁজে নিন

   

ভালবেসো চন্দ্রাবতী



বৃষ্টি পড়ে ভালবাসার গুল্মবনে বড় অসময়ে বৃষ্টি পড়ে ফারাক যখন যোজন যোজন আশায় কেন তরুণ তাপস, অতীত নিশি বৃষ্টি মাতাল গান গেয়েছো বনভূমিতে জোৎস্না নিভিয়ে চাঁদের রাতে জলের খেলায় মাতিয়ে নিতে জোনাক ভেজা রাত, কোনদিন তো বলোনি আমায় বৃষ্টি এলে এখন নাকি তোমার কেবল তেষ্টা বাড়ে নানারকম তেষ্টা বাড়ে; ভাল্লাগেনা কিন্তু আমার চেষ্টা ছিলো গোপন গোপন নিঃশেষ হলে কর্জ করা চন্দ্রভূষন শেষটা আমি দেখেই নেবো চন্দ্রাহত নিশীথ ফোটা চন্দ্রাবতী, নিকষ আঁধার অথৈ জলে চোখের তারায় আগুন জ্বেলে বিন্দু বিন্দু উষ্ণতাকে আকুল চওয়ায় আপন করে আগলে নেবো সঙ্গোপনে হৃদয় তলে, বৃষ্টি মেয়ে তুমি তো নও ভেনাস দেবী বুঝলেনা তাই কষ্ট আমার, আদিম যুগেও ন্যুব্জ গুহায় দুঃখী অনেক অশ্র“ালার স্রোতেলা দহন কেউ বুঝেনি, ইথার জানে দুঃখ তাহার নিঃসীম প্রেমের অব্যক্ততা, আজকে যেমন আদিম আকাশ বিজলী দিয়ে শুষে নিলো বজ্রাহতের বক্ষ চিরে নতুন দুঃখের প্রাচীন ব্যথা, তরুণ তাপস বুঝবে কি আর সভ্য মানুষ, অসভ্যতা, তোমার অনেক কষ্ট যদিও, ব্যস্ত সময় বৃষ্টি রাতে জল বরিষে ভুলের কপাট রূদ্ধ করে একটুখানি আমার হয়ো, নিরন্নকে অবাক করে ভালবেসো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।