আমাদের কথা খুঁজে নিন

   

একটু আমায় ভালবেসো

একটি সকাল তোমায় দেব গোলাপ ফুলের গন্ধ দেব পূর্ণিমা চাঁদ জোসনা দেব উদার একটি জমিন দেব গহীন সাগর সফেদ ফেনার ঢেউও দেব তোমায় একটু যদি ধৈর্য ধরে দাও আমাকে সময়। কৃষ্ণচূড়ার লাল দেব আর ভ্যালেন্টাইন উষ্ণতা সবই দেব, পাল তোলা এক নৌকা নিয়ে পাড়ি দেব আটলান্টিক তুমি যদি দাও কথা, ভালবাসা থাকে ঠিক। তোমায় নিয়ে রোমে যাব সেখানে কি তোমায় পাব রাত বিহানে তোমার কানে বুকের কাছে আমায় টানে তোমার অতল দৃষ্টিটা নাকি কোথাও হারিয়ে যাবে ভালবাসা, সৃষ্টিটা? বন্ধু আমায় ভালবেসো মাঝেমধ্যে একটু হেসো এক সাফারি মনের মধ্যে সেখানেতে ঘুরব মোরা আর কিছু নয় চাই না আমি ফুলের তোড়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.