আমাদের কথা খুঁজে নিন

   

দুটি বইমেলা ও একটি প্রেম প্রেম অনুভূতি

বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি

অদ্ভুত কালো শাড়ির এক নতুন ভাঁজের উজ্জ্বল উদরের তলদেশ একাদশীর দুষ্ট চাহনি আর বাঁকা ঠোটের কম্পন দ্রুতগামী নারী রিক্সা ডিঙ্গিয়ে জ্যাম পার হয়ে চলে গেল আর আমি হতভম্ব, প্রেম কণ্যার পিছে পিছে- এগিয়ে দিতে গিয়েছি কার্জন হলের বাসে। বইমেলা'১০ এর বিকেলটি জীবন থেকে হারিয়ে ফেলেছি- আরো একটি বইমেলা মনে খাকবে অনেকদিন আন্তর্জাতিক বইমেলা, মোহরাওয়ার্দী উদ্যানের দুপাশে ফেস্টুনে সাজানো রাস্তার একদিকে হঠ্যাত মচকে গেল তোমার পা- উহ! চমকে গেছি, কেঁপে গেছি ততক্ষণাত।কিন্তু দাড়িয়ে ছিলাম নির্বিকার, আর তোমার অভিমানের কারণ ছিল আমার নির্বাকতা। আমার বুকে পা দিয়ে হাটতে, ধূলা-মাটিতে কেন প্রিয়তমা!! কতবার ভেবেছি পরে , ঘুমাতে পারিনি অনেক রাতে -জানতেও চাইনি তোমার ব্যাথার খবর, অজ্ঞাত কারণে- হয়ত আমার অহংবোধ, অথবা আশংকা -আমাকে নিরব রেখেছে লায়লা, আর ভিতরে হয়েছে রক্ত বিলাপ, পাগল প্রলাপ, সেটা আড়ালের কথা- তোমার অভিমানে রং দিয়েছে আমার নির্বকতা। তবে কতটা ক্ষত এখনো তাড়িয়ে বেড়ায় আমাকে , তুমি জানো না তুমি জানো না, আমি যতখানি জানি - "তোমার মনের গভীরতা শীতের দিনের মতো রুক্ষতার মাঝে তোমার ভিতরের কোমলতা দীঘীর টলটলে গভীর শান্ত মুখে অশান্ত ঝড়ের সম্ভাবনা, তোমার একাকিত্বগুলো আর সিদ্ধান্ত নিতে না পারার যন্ত্রণা," একটা বই আমি দুবার দেখেছি, দুটি আলাদা বই মেলায় - উজ্জ্বল বইটি আমি হারিয়ে ফেলেছি পরে এক সোডিয়াম সন্ধ্যায় পুরাতন জায়গাগুলোয় এখনো স্মৃতিরা আমায় থমকে দেয়- একদা তোমার চপলতায়,অথচ কত নিরব আমি ,শান্ত পাঠক হয়ে গেছি. . ডন আলীম, সেপ্টেম্বর ২২, ২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।