I am a disciplined man !
মিস্টি প্রভাত আর চঞ্চল মন দুটিতে মিলেমিশে হয়ে যায় লীন।
দুজনের পাশাপাশি হেঁটে চলা ঝাউবন ফেলে শেফালী তলায়।
হাতেহাত নগ্ন পদযুগল,শিশিরসিক্ত করে মহুয়া গাছটি বাঁয়ে ফেলে।
ছন্দবদ্ধ গতি ভোরের বাতাস কেটে এগোন হাল্কাচালে ।
কী এক আকর্ষণে ছুটে যাই প্রতিদিন।
তোমার আকাশী রঙা শাড়ীর
আঁচলে কুড়িয়ে রাখি সতেজ শেফালী। ধূসর পাপড়ী আর কমলা
বোঁটায় রজ্ঞিত নরম কোমল পেলব পুষ্পদাম। ।
মনে কি পড়ে সেই ফোয়ারা পাড়ে বসে নির্জলা রাতে ।
জ্যোৎস্না মেখে মনের সুখে স্নান করার পালা? নিশ্বেস করে
চায়ের পেয়ালা খুনসুটি আর মায়াজালের গল্প।
যেন
ফুরোতেই চায়না অনিশ্বেষ কাহিনীগাঁথা। অবিরাম হাসির
লহরী মাদকতায় বুঁ---দ করে রাখে। আজ কেন দূরে থাকা?
কেন আজ লেখনীতে ধরা দেয়া হয়ে শুধু একটি নিরব
যতিচিহ্ন!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।