ছায়া হয়ে পড়ে থাকে স্মৃতি
বাঁশ-পাতার বনে,
সেইখানে জোনাকীর কোলাহলে
হাত পেতে রাখি অন্ধকারে,
হেমন্তের ঘ্রাণ শুঁকে শুঁকে
ফিরে আসে কেউ,
তার মুখাবয়বহীন ছায়ার শরীর
অন্ধকারে সে একটি যতিচিহ্ন।
তাকে কিছুতেই চিনতে পারি না
হয়তো পারবোনা কোনদিন,
জোনাকী নিভে গেলেও
নেভে না অন্ধকার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।