আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: যতিচিহ্ন

যতিচিহ্ন ১ যতি চিহ্নের ব্যবহার কিছু শিখেছিলাম বোধহয় কোন সময়; শিক্ষাটা কখনই পূর্ণাঙ্গ হয়ে ওঠেনি সঠিক শিক্ষার অভাবহেতু প্রায়শই অনুভব করেছি, শিখে নেওয়াটা জরুরী। পাতাও নতুন করে উল্টিয়েছি সময় সময়, পাখির দৃষ্টিতে এক পলক – তারপর, আবার যা তাই! কিছু অতি সাধারণ চিহ্নের ব্যবহার, কখন কোথায় দাড়ি টেনে দিতে হবে ইত্যাদি কিছুই শেখা হল না আর! তাই বল্গাহীন কথা-মালার সমাহার। যতিচিহ্ন ২ যতি বিহীন সময়ের অবিরাম ছুটে চলায় কোন সাময়িক কিংবা মধ্যহ্ন বিরতির অভাব সময়ে খুবই যাতনাময়। দাড়ি-কমাহীন অবিরাম গতিতে হঠাৎ দাড়ির প্রয়োগ রূঢ়, বড্ড রূঢ় প্রতীয়মান হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.