আমাদের কথা খুঁজে নিন

   

মহান আল্লাহ্ পাকের অশেষ রহমতে বিরাট দুর্ঘটনা হতে বেঁচে আসলাম

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

আল-হামদুলিল্লাহ্। গতকাল প্রাইভেট কারে সিলেট যাওয়ার পথে মাধবপুরের একটু পরে খোলা রাস্তায় গাড়ির গতি যখন ১১০-১২০ কিমি: ঠিক তখনই একটা লোক হঠাৎ দৌড়ে রাস্তা পার হয়, আর ঐ লোককে বাঁচাতে গিয়ে তাৎক্ষণিক হার্ড ব্রেক ধরলে গাড়িটি ঘুরতে ঘুরতে একটা গাছে বাড়ি খায়। মাঝারি সাইজের গাছটি ভেঙে গাড়ি রাস্তার পাশের নিচু একটি ধান ক্ষেতে গড়াতে গড়াতে পড়ে যায়। গাড়িতে ছিলাম আমি সহ তিনজন। আল্লাহ্ -র অশেষ রহমতে আমাদের কারও কোন ক্ষতি হয়নি, অথচ হতে পারতো অনেক কিছুই।

আল-হামদুলিল্লাহ্। যে লোকটিকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা, তাকে অনেক খোঁজাখুজির পরও পাওয়া যায় নি। সে সঙ্গে সঙ্গেই নাকি দৌড়ে পালিয়ে যায়। ব্যপারটা একটু অদ্ভুতই লাগলো। সবার কাছে অনুরোধ.. দয়া করে রাস্তা পারাপারের সময় দুই দিকে ভালো করে লক্ষ্য করে সাবধানে পার হবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.