আমাদের কথা খুঁজে নিন

   

মহান আল্লাহ পাক উনার কুদরতে একই গাছে বছরে পাঁচবার ফল



এক গাছে একই সময়ে এক ডালে ফুল, অন্য ডালে ফল বড় হচ্ছে। আবার আরেক ডালে ফল পাকছে। এভাবে সারা বছর ফল দিচ্ছে। গাছটি বছরে চার থেকে পাঁচবার ফল আসে। সুবহানাল্লাহ মৌলভীবাজার জেলার সদর উপজেলার কাগাবালা ইউনিয়নের আগিউন গ্রাম।

এ গ্রামের অধিবাসী মুহম্মদ আব্দুল আজিজ। তিনি তার বাসার ছাদে একটি বড়ই গাছে একাধিক জাতের বাড লাগিয়ে বছরে পাঁচবার ফল পেতে সক্ষম হয়েছেন। ঢাকাইয়া কুল বড়ই গাছে বারমাসি ও বাউকুল বাডিংয়ের মাধ্যমে তার গাছে অমৌসুমেও ফল আসতে শুরু করেছে। ফলগুলো বেশ বড় ও পুষ্ট। তার গাছের একাংশে ফল বড় হয়ে পেকে গেছে।

আর একাংশে ফুল থেকে ফল বের হয়েছে। আবার অন্যকাংশে ফুল আসছে। এভাবে চলছে সারা বছর। আর বছরে ফলন দিচ্ছে চার থেকে পাঁচ বার। পোকা-মাকড়ের উপদ্রবও কম।

মহান আল্লাহ পাক উনার যে বেমেছাল কুদরত প্রকাশিত হচ্ছে তার সুফল যেন দেশবাসী পেতে পারে, সে জন্য বাংলাদেশ সরকারের দায়িত্ব-কর্তব্য হবে- যথাযথ পৃষ্ঠপোষকতায় এসকল বিষয়ে গুরুত্ব দিয়ে এর বিস্তার ঘটানোর জন্য যাবতীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.