আমাদের কথা খুঁজে নিন

   

তেলের ব্যাবহার শিখতে এই কবিতা (মোসাহেব: কাজী নজরুল ইসলাম) পড়ুন

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়।
মোসাহেব কাজী নজরুল ইসলাম সাহেব কহেন, চমতকার, সে চমতকার। মোসাহেব বলে, চমতকার সে হতেই হবে যে, হুজুরের মতে অমত কার? সাহেব কহেন, কি চমতকার, বলেতেই দাও, আহা হা মোসাহেব বলে, হুজুরের কথা শুনেই বুঝেছি, বাহা হা বাহা হা বাহা হা! সাহেব কহেন, কথাটি কি জান, সেদিন... মোসাহেব বলে, জানি না আবার, ঐযে, কি বলে যেদিন... সাহেব কহেন, সেদিন বিকেলে বৃষ্টিটা ছিল স্বল্প, মোসাহেব বলে, আহা-হা, শুনেছ কিবা অপরুপ গল্প! সাহেব কহেন, আরে ম’লো, আগে বলতেই দাও গোড়া টা মোসাহেব বলে, আহাহা গোড়াটা, হুজুরের গোড়া, এই চুপ চুপ ছোড়াটা। সাহেব কহেন, কি বলছিলাম, গোলমালে গেল গুলায়ে মোসাহেব বলে, হুজুরের মাথা, গুলাতেই হবে, দিব হস্ত বুলায়ে? সাহেব কহেন, শোন না সেদিন সূর্য উঠেছে সকালে, মোসাহেব বলে, সকালে সূর্য? আমরা কিন্তু দেখিনা কাদিলে কোঁকালে। সাহেব কহেন, ভাবিলাম যাই, আসি খানিক টা বেড়ায়ে মোসাহেব বলে, অমন সকাল, যাবে কোথা বাবা, হুজুরের চোখ এড়ায়ে? সাহেব কহেন, হলোনা বেড়ানো, ঘরেই রহিনু বসিয়া মোসাহেব বলে, আগেই বলেছি, হুজুর কি চাষা, বেড়াবেন হাল চষিয়া? সাহেব কহেন, বসিয়া বসিয়া পড়েছি কখন ঝিমায়ে মোসাহেব বলে, এই চুপ কর, হুজুর ঝিমায়, পাখা কর, ডাক নিমাই-য়ে। সাহেব কহেন, ঝিমাইনি, কই এইতো জেগেই রয়েছি মোসাহেব বলে, হুজুর জেগেই রয়েছেন, তা আগেই সবারে কয়েছি। সাহেব কহেন, জাগিয়া দেখিনু জুটিয়াছে যত হনুমান আর অপদেব হুজুরের চোখ, যাবে কোথা বাবা, প্রণমিয়া কয় মোসাহেব।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।