আমাদের কথা খুঁজে নিন

   

জার্মান ফুটবল



কেন জার্মান ফুটবল এত পরাক্রমশালী?সেমি ফাইনালের ৪টি দেশের মধ্যে কাকাউকে বাদ দিয়ে ২৮ জন জার্মান লীগের প্লেয়ার। ২২ জন জার্মানি দলে আর ৬জন নেদারল্যান্ড দলে যুক্ত। যদি জার্মানি ফাইনালে যায় তবে ফাইনালে বুন্দেসলীগার আবহই চলে আসবে। ইউরোপের অনূর্ধ ১৭,১৯,২১ এর চ্যাম্পিয়ন জার্মান। বিশ্বকাপে আশার আগে মুল দলের সিনিয়র ৫ জন প্লেয়ারকে ইনজুরির কারনে দল থেকে বাদ দিয়ে অনভিজ্ঞ নবিন একটা দল নিয়ে এসে এই পর্যন্ত যে খেলা খেলল তাতে সবাই হতবাগ।

এর রহস্য কি? কাইজার ফ্রেন্জ বেকেনবাওয়ার। ফুটবলের সম্রাট। একজন প্লেয়ার হিসাবে,এক জন অধিনায়াক হিসাবে,একজন কোচ হিসাবে এই কিংবদন্তি সেটা প্রমান করেছেন। জার্মানির বর্তমান এই ঔজ্জ্বল্য সেটার পেছনেও এই কিংবদন্তির অবদান একজন সংগঠক হিসাবে। বেকেনবাওয়ার, বেয়ার লেভারকুসেন ক্লাবের মহাব্যবস্থাপক রেইনার কালমুন্ড ও ডিএফবির যুব উন্নয়ন পরিচালক ডিয়েট্রিখ ভেইস মিলে আধুনিক একটা যুব প্রকল্প প্রণয়ন করেছিলেন ১০ বছর আগে।

৪০০ শ'র উপরে ফুটবল স্কুল গুলোকে ১১-১৫ বছর ব্য়সি ছেলে-মেয়েদের নিয়ে যে প্রকল্প নিয়ে ছিলেন তার সুফল আজকের এই জার্মানির নবিন দল। ফুটবলের সম্রাট যে দেশের সে দেশ-ই তো ফুটবল সাম্রাজ্য করবে,তাই না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.