চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নাগরিক কমিটি মনোনীত প্রার্থী এবিএম মহিউদ্দীন চৌধুরী বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। সন্ধা থেকে টিভি চ্যানেলের স্ক্রলে ফলাফলের আপডেট দেখানো হচ্ছে। সেই তথ্য অনুযায়ী মহিউদ্দীন চৌধুরী এগিয়ে রয়েছেন। অথচ বিএনপি'র কতিপয় সমর্থক অপপ্রচারে নেমেছেন। তারা বলছেন বিএনপি প্রার্থী জয় লাভ করেছে।
এটা আসলে সম্ভাব্য পরাজয়ের পরে মাঠ গরম করার অগ্রীম কৌশল। এটা বিএনপি'র ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অংশ। আশা করব দেশবাসী সতর্ক থাকবেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের গত নির্বাচনে লক্ষ লক্ষ জনতা সারারাত ভোট কেন্দ্রগুলো ঘেরাও করে বিএনপির ইঞ্জিনিয়ারিংকে বানচল করেছিল। এবারও জনতার জয় হবে ইনশাল্লাহ।
আসলে বিএনপি হাই কমান্ড চায় না নির্বাচনে জয়লাভ করতে। কারণ সেক্ষেত্রে ময়দান গরম করা যাবে না। এই জন্যে সিসিসি নির্বাচনে দূর্বল প্রার্থী মনোনয়ন দিয়েছে যাতে সহজে পরাজিত হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।