আমাদের কথা খুঁজে নিন

   

চ্যানেল আই, এবিএম মুসা ও ফয়েজ আহমদ



গতকাল সোমবার সকালে চ্যানেল আইতে তৃতীয়মাত্রা অনুষ্ঠানে দুই মেরুর দুইজনকে হাজির না করে দুই বন্ধুকে হাজির করেছিলেন জিল্লুর রহমান। অনুষ্ঠানের অনেক সময় নষ্ট করা হয় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রসঙ্গ নিয়ে। এবিএম মুসা আর ফয়েজ আহমদ মাহমুদুর রহমানকে সাংবাদিক হিসেবে স্বীকৃতি দেননি। তারা বললেন তিনি একজন সিরামিক ব্যবসায়ী। শ্বশুরের সিরামিক ব্যবসার হাত ধরে তিনি এ ব্যবসায় এসেছিলেন।

মাহমুদুর রহমান বিএনপি সরকারের সময় দুটি গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। আমার আজকের আলোচ্য বিষয় সেটা না। আমার বিষয় হচ্ছে ফয়েজ আহমদ ও এবিএম মুসা বললেন সরকার শুধু শুধু মাহমুদুর রহমানকে হিরো বানিয়ে দিলো। যারা মাহমুদুর রহমানকে আগে কখনো চিনতোনা বা জানতো না তারাও তাকে চিনে ফেলবে। এধরনের প্রচারণা চালানোর টাকাও মাহমুদুর রহমানের হয়তো নেই বলে দাবি করলেন ওই দুই প্রবীণ সাংবাদিক।

আমার প্রশ্ন ব্লগার ভাইয়েরা আপনারা ওনাদের কথায় একমত কিনা। আর সরকারইবা কেনো এমন একটি কাজ করতে গেলো এমন প্রশ্নের কোনো উত্তর কি কারো কাছে আছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.