মহান প্রভু সদাশয় অতি
তাঁরই নামে মিলবে খ্যাতি।
প্রভু কলমে দিলেন শিক্ষা
জ্ঞানে দিলেন প্রভু দীক্ষা।
দেখুন সবাই মানসপটে
প্রভুর নিদর্শন দিগ-দিগন্তে।
অবিচল থাকি সৎ কর্মে
নিরত থাকি ধর্ম-কর্মে।
মুহাম্মদ (সা.) তাঁর উম্মতের নবী
ধ্যানে রাখি সকলে তাঁরই ছবি।
প্রভু সর্ববিষয়ে সর্বশক্তিমান
প্রভু ক্ষমাশীল-মহিয়ান-মহান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।