আমাদের কথা খুঁজে নিন

   

ডানাভাঙ্গা পাখি

সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে ...
তোমার আলিঙ্গনে মৃত্যুর মত কেটে যায় দ্বিপ্রহর , ঘৃণার স্ফুলিঙ্গ বুকে ক্ষতবিশ্বে , পানপাত্রে বিষ ; খরাতপ্ত রক্তবীজে বাসা বেঁধেছে ঘুণপোকা , শোক আর শববাহী অন্ধ দুচোখ দুর্নিবার , আমার । ডানা মেলো ,পাখি । ডানা মেলো । বুনো নগরের পলায়নপর স্বপ্নগুলো আনো আনো বুকের খাঁচায় , চোখের পাতায় , এ এক আকাশ আনো , রশ্মিবহুল ; যেখানে দিগন্ত মিলে গেছে তোমার দুটি চোখে । ডানা মেলো ,পাখি । ডানা মেলো ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।