শব্দশিখা জ্বলে...
আ ব দু র র ব
গভীরতা ভাষা হারায় যেখানে,
সেখানেই এই ব্লাকহোল।
চিবুক চৌম্বুক,
কংকাল ভূমিতে
পূর্ব-পশ্চিমের সু্ভ্যেনির।
শিরাউপশিরা বেয়ে গড়িয়ে চলে প্রাণধারা
শশ্মান, কবরস্থান, গ্রেভইয়ার্ড।
শ্যাওলায় ঢাকা সবুজ উঠোনে
পিচ্ছিলতা, স্মৃতি সেখানে
আছাড় খায়;
স্টেশনে বিদায় জানিয়ে
ফিরে গেছে, একটি হাত-
আজও স্থিরচিত্র হয়ে আছে তা...
মনে হয় যেখান থেকে এসেছি
সেখানেই ফিরে যাই, তাহলেই দেখা হবে
সেই গাছটাকে, অলীক বৃক্ষ;
কিন্তু ভুল হয়ে যায়,
দেখি একই সময়ে হাঁটছি
হয় উত্তরে না হয় দক্ষিণে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।