অজানাকে ভালোবাসী
স্বাভাবিক ত্বকের যত্ন
পাকা কলা, ভেজানো বাদামবাটা, কমলালেবুর খোসা বাটা এবং জায়ফল মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
হলুদ ও লেবু একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
পুদিনাপাতা বাটা, সামান্য টক দই ও মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে মুখে লাগাবেন।
আধঘণ্টা পর মুখ ধুয়ে ফেলুন।
ওটমিল পাউডার, আপেল কোরা ও দুধ মিশিয়ে মুখে লাগান। সার্কুলার ম্যাসাজে ধুয়ে ফেলুন।
মধু ও লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।
কমলালেবুর খোসা শুকিয়ে পেস্ট করে তাতে এক চামচ বেসন, একটু হলুদ, এক চামচ দুধ আর লেবুর রস মিশিয়ে প্রতিদিন পুরো মুখে লাগিয়ে রাখবেন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলবেন।
পেঁপে চটকে ১ চা-চামচ মিল্ক পাউডার মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।
নারকেলের দুধ কয়েক ফোঁটা লেবুর রস ও সামান্য ময়দা মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন।
৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
øানের আগে টক দই, তালশাঁসের ক্কাথ, চিনি, লবণ ও রোজ অয়েল এক সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। মিনিট কুড়ি পর আলতো করে ঘষে প্যাক তুলে ফেলুন।
১টা শশা, ২টা ডিমের সাদা অংশ, ১ চামচ লেবুর রস, ২ টেবিল চামচ ব্রান্ডি ও কেওলিন পাউডার মিশিয়ে মুখে লাগান। আধ শুকনো হয়ে এলে ধুয়ে ফেলুন।
স্বাভাবিক ত্বকে এ্যাকনে দেখা দিলে লবঙ্গ গুঁড়ো। আর চন্দন মিশিয়ে লাগান।
১ টেবিল চামচ অলিভ অয়েল ও দু-টেবিল চামচ দুধের সর প্যাক হিসেবে লাগাতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।