আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের রূপচর্চার প্রশিক্ষণ

ইচ্ছে করে হারিয়ে যাই তোমার সীমানায়

বাংলাদেশের পুলিশ অফিসারদের বেশভূষায় চলনে বলনে আর একটু স্মার্ট আরো বেশি আত্মপ্রত্যয়ী করে তোলার কাজ শুরু হচ্ছে এবার৷ এবং তার জন্য এক নামি রূপচর্চাবিদ-এর ডাক পড়েছে পুলিশ মহলে। বাংলাদেশের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র সারদা পুলিশ একাডেমির প্রধান মাজহারুল হক বলছেন, এই প্রকল্প পুলিশ অফিসারদের আত্মবিশ্বাস যেমন বাড়াবে তেমনি জনসমক্ষে তাদের দেখাবেও অনেক ভাল। সারদা পুলিশ একাডেমীতে ১৪০ জন নতুন রিক্রুটকে রূপচর্চার সবক দেবেন যিনি, তাঁর নাম কানিজ আলমাস খান৷ ঢাকায় এবং থাইল্যান্ডে তাঁর বিউটি পার্লার রয়েছে৷ তিনি বলেছেন, ‘আমাকে যখন ডাকা হল, অবাক হয়েছিলাম৷ তবে মানুষ-যে তাদের বাইরে কেমন দেখাচ্ছে, সে-সম্পর্কে আরো বেশি সচেতন হয়ে উঠছে, এটা দারুণ ব্যাপার। নারী পুরুষ সব পুলিশ অফিসারই এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন৷ বিউটিসিয়ান কানিজ আলমাস খান জানিয়েছেন, অফিসাররা সব ব্যাপারেই পরামর্শ চেয়েছেন - কোন্ রঙ-এর কাপড় তাঁরা পরবেন, কোন্ সুগন্ধী তাঁদের ব্যবহার করা উচিৎ - এই বিষয়গুলো তাঁরা জানতে খুবই উৎসাহী। সূত্রঃ dw-world

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.